ডিসেম্বর ৭, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম কম্বোডিয়ায় বিনামূল্যে চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি ‘ট্রাডিশনাল চাইনিজ মেডিসিন (টিসিএম)’ সেবা প্রদান করেছে চীনের চিকিৎসক দল।
টাটাই হাইড্রোপাওয়ার লিমিটেডের একদিনের এই চিকিৎসা কার্যক্রমে প্রায় ২০০ জন হাইড্রোপাওয়ার কর্মী এবং স্থানীয় বাসিন্দারা চিকিৎসা গ্রহণ করেন।
সেবা গ্রহণকারী রোগীরা অনেকেই দীর্ঘদিনের শারীরিক সমস্যা থেকে আংশিক উপশম পাওয়ার কথা জানিয়েছেন। তাদের একজন ৫৭ বছর বয়সী কোয় সারেথ, যিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শরীরের ব্যথায় ভুগছিলেন, চিকিৎসা নেওয়ার পর কিছুটা স্বস্তি অনুভব করেছেন বলে জানান।
দুই বছর ধরে উচ্চ রক্তচাপ ও আর্থ্রাইটিসে ভুগছেন ৬৪ বছর বয়সী সুোস সারেথ। প্রথমবার আকুপাংচার চিকিৎসা নেওয়ার অভিজ্ঞতা তার কাছে সন্তোষজনক। তিনি বলেন, আমি বিশ্বাস করি এই চিকিৎসা আমার সুস্থ হতে সাহায্য করবে। আমাদের জন্য এমন ব্যবস্থা করায় কোম্পানিকে ধন্যবাদ।
টিসিএম মূলত আকুপাংচার, ম্যাসাজ, মক্সিবাস্টশনসহ নানা পদ্ধতির মাধ্যমে চিকিৎসা দেয়। এটি অস্টিওপরোসিস, অনিদ্রা, বন্ধ্যাত্ব, দীর্ঘস্থায়ী ব্যথা, কাশি, অ্যাজমা ও ফুসফুসজনিত জটিলতাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে কার্যকর হিসেবে পরিচিত।
নাহার/শুভ
তথ্য ও ছবি-সিনহুয়া
কম্বোডিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে চীনা চিকিৎসক দল
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.