Wednesday, June 10, 2026
Live

কম্বোডিয়ার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাইকেল ও প্যান্ডা প্যাক দিল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কম্বোডিয়ার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাইকেল ও প্যান্ডা প্যাক দিল চীন
ডিসেম্বর ২০, সিএমজি বাংলা ডেস্ক: কম্বোডিয়ার স্কুলগুলোতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৫০০ সাইকেল এবং ২১ হাজার ৬০০ প্যান্ডা প্যাক উপহার দিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই উপহার দেয়। চীনের রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন স্থানীয় অংশীদার সিভিল সোসাইটি অ্যালায়েন্স ফোরামের মাধ্যমে এই উপহারগুলো স্কুলগুলোতে হস্তান্তর করে। উপহার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্বোডিয়ার স্থায়ী উপ-প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ মন্ত্রী ভংসেই ভিসসথ এবং চীনের কম্বোডিয়া রাষ্ট্রদূত ওয়াং ওয়েনবিন। ভিসসথ অনুষ্ঠানে বলেন, ১২৮টি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা এই উপহার থেকে উপকৃত হবে। এই মূল্যবান উপহারগুলো চীনের মানুষ ও সরকারের কম্বোডিয়ার প্রতি বন্ধুত্ব, সহমর্মিতা ও মানবিকতার স্পষ্ট পরিচয় বহন করে। রাষ্ট্রদূত ওয়াং বলেন, চীনের রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এই উপহার চীনের জনগণের কম্বোডিয়ান সহকর্মীদের প্রতি আন্তরিক সমর্থন ও ভালোবাসার প্রতিফলন। নাহার/ফয়সল তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.