Wednesday, June 10, 2026
Live

কম্বোডিয়া–থাইল্যান্ড মধ্যস্থতায় উদ্যোগী চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কম্বোডিয়া–থাইল্যান্ড মধ্যস্থতায় উদ্যোগী চীন
ডিসেম্বর ১৮: কম্বোডিয়া ও থাইল্যান্ডের সম্পর্ক উন্নয়নে আবারও মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে চীন। কম্বোডিয়া ও থাইল্যান্ডের সম্পর্ক উন্নয়নের মধ্যস্থতায় চীনের এশিয়া বিষয়ক বিশেষ দূতের ওই দুটি দেশে পুনরায় সফর নিয়ে বুধবার এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানান। সফরটির মূল লক্ষ্য ছিল দুই দেশের সীমান্ত এলাকায় চলমান উত্তেজনা ও সংঘর্ষ নিরসনে মধ্যস্থতা করা। মুখপাত্র আরও বলেন, কম্বোডিয়া ও থাইল্যান্ড সুপ্রতিবেশী ও বন্ধু হিসেবে দু’দেশের সীমান্ত এলাকার সংঘর্ষের ব্যাপারে গভীর মনোযোগ দেয় চীন। তিনি বলেন, চীন সবসময় নিজের কূটনৈতিক পদ্ধতিতে সংলাপ ও মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখতে কাজ করে যাচ্ছে। এবারের সফরে চীনা বিশেষ দূত দুই পক্ষের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করবেন বলেও জানান মুখপাত্র। (সুবর্ণা/ফয়সল/রুবি) 外交部:中方今日将再赴柬埔寨、泰国穿梭调停 12月17日,外交部发言人就外交部亚洲事务特使将再次赴柬埔寨、泰国穿梭调停答记者问。 问:据了解,12月18日外交部亚洲事务特使将再次赴柬埔寨、泰国,穿梭调停柬泰边境冲突。中方能否介绍有关情况? 答:作为柬埔寨和泰国的友好邻邦和朋友,中方高度关注当前柬泰边境冲突,持续穿梭劝促,以自己的方式积极为推动缓局降温发挥作用。外交部亚洲事务特使将于12月18日再次赴柬埔寨、泰国穿梭调停,推动双方相向而行,尽快重建和平。

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.