নভেম্বর ২৪, সিএমজি বাংলা ডেস্ক: কর আইন মেনে চলতে এবং কর প্রদানকে উৎসাহিত করতে সোমবার চীনের সর্বোচ্চ আদালত কর সংক্রান্ত আটটি গুরুত্বপূর্ণ মামলার তথ্য প্রকাশ করেছে।
সুপ্রিম পিপলস কোর্ট এক বিবৃতিতে বলেছে, ‘আর্থিক ব্যবস্থা হলো জাতীয় শাসনের ভিত্তি এবং একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কর কেবল রাজস্বের প্রধান উৎস নয়, এটি সামষ্টিক অর্থনৈতিক নিয়ন্ত্রণেরও একটি অপরিহার্য হাতিয়ার।
এতে আরও বলা হয়, কর সংগ্রহ ও ব্যবস্থাপনাকে ক্ষতিগ্রস্ত করে এমন অপরাধগুলো জাতীয় কর স্বার্থকে লঙ্ঘন, আর্থিক স্থিতিশীলতা নষ্ট, অর্থনৈতিক শৃঙ্খলা ব্যাহত করে এবং সামাজিক ন্যায়বিচার ও ন্যায্যতাকে হুমকির মুখে ফেলে, তাই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
সম্প্রতি চীনজুড়ে আদালতগুলো কর-সংক্রান্ত অপরাধমূলক কার্যকলাপ দমনে প্রচেষ্টা জোরদার করেছে। বিশেষ করে, 'ইয়িন ও ইয়াং' চুক্তির মাধ্যমে কর ফাঁকি দেওয়া এবং কর পুনরুদ্ধার এড়াতে গোপনে সম্পদ স্থানান্তরের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শুভ/জেনিফার
তথ্য ও ছবি: চায়না ডেইলি
কর ফাঁকি রুখতে দৃষ্টান্তমূলক মামলার তথ্য প্রকাশ করলো চীনের শীর্ষ আদালত
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.