Wednesday, June 10, 2026
Live

কলম্বিয়ায় সিইএলএসি’র দশম শীর্ষসম্মেলন অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কলম্বিয়ায় সিইএলএসি’র দশম শীর্ষসম্মেলন অনুষ্ঠিত

কলম্বিয়ান সময় ২১ মার্চ, ল্যাটিন আমেরিকান ও ক্যারিবিয়ান রাষ্ট্রগোষ্ঠী (সিইএলএসি)-র দশম শীর্ষসম্মেলন, বোগোটায় অনুষ্ঠিত হয়। প্রায় ৩০টি দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও প্রতিনিধিগণ এতে অংশগ্রহণ করেন।

সম্মেলনে ‘বোগোটা ঘোষণা’ গৃহীত হয়। এতে আঞ্চলিক একীকরণের প্রতি অঙ্গীকার প্রকাশ করা হয়। পাশাপাশি, সিইএলএসি-র আঞ্চলিক রাজনৈতিক সংলাপ, আলোচনা ও সহযোগিতার মূল স্থান হিসেবে কাজ করা এবং বিশ্ব কর্মসূচিতে ল্যাটিন আমেরিকার সম্মিলিত প্রভাব বাড়ানোর আকাঙ্ক্ষাও প্রকাশিত হয়।

এ ছাড়া, ঘোষণায় ‘ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল শান্তিময় এলাকা ঘোষণাপত্র’-এর প্রতি অঙ্গিকার পুনর্ব্যক্ত করা হয়েছে এবং জাতিসংঘ সনদ লঙ্ঘনকারী হুমকি বা শক্তি প্রয়োগের বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে।

ঘোষণায় বলা হয়, চীন-সিইএলএসি ফোরামের চতুর্থ মন্ত্রিপর্যায়ের বৈঠকের সদস্যদেশগুলো ফোরামের উচ্চ প্রশংসা করেছে। সদস্যদেশগুলোর মতে, রাজনৈতিক আলোচনা জোরদার করা, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং একে অপরের বোঝাপড়ার জন্য, ‘গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চীন-সিইএলএসি সদস্যদেশগুলোর যৌথ পরিকল্পনা’ প্রয়োজনীয় দিক্‌নির্দেশনা দেয়।

বর্তমান বিশ্বের গুরুতর চ্যালেঞ্জ মোকাবিলায়, ঘোষণাপত্রটিতে আন্তঃরাষ্ট্রীয় অপরাধী সংগঠন দমন, খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা ও জ্বালানি একীকরণের মতো ক্ষেত্রগুলিতে আঞ্চলিক সহযোগিতা আরও গভীর করার প্রস্তাব করা হয়েছে। (অনুপমা/আলিম/শিশির)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.