Wednesday, June 10, 2026
Live

কানাডার বাণিজ্য বৈচিত্র্যকরণে চীন আদর্শ অংশীদার: বিশেষজ্ঞ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কানাডার বাণিজ্য বৈচিত্র্যকরণে চীন আদর্শ অংশীদার: বিশেষজ্ঞ
জানুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক: কানাডার বাণিজ্য বৈচিত্র্যকরণের জন্য চীন একটি আদর্শ অংশীদার, এমন মন্তব্য করেছেন সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভর্নেন্স ইনোভেশনের সিনিয়র ফেলো অ্যালেক্স হি। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ১৪ থেকে ১৭ জানুয়ারি চারদিনের সরকারি সফরে চীন ভ্রমণ করেন। এটি আট বছরের মধ্যে কানাডার কোনও নেতার প্রথম চীন সফর। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিনপিং-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রেসিডেন্ট সি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার মাধ্যমে চীন ও কানাডার মধ্যে শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলা উচিত। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সম্ভাবনা উন্মোচনের জন্য কৌশলগত প্রচেষ্টার আহ্বান জানান। বৈঠকের পর দুই দেশ যৌথ বিবৃতি প্রকাশ করে। এতে বাণিজ্য, অর্থনীতি, জ্বালানি, পিপল-টু-পিপল সম্পর্ক, সংস্কৃতি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া মোট আটটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। অ্যালেক্স হি বলেন, কার্নির সফর কানাডার বিশেষজ্ঞদের প্রত্যাশার চেয়েও বেশি ইতিবাচক ফল বয়ে এনেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ও কঠিন আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশের কারণে কানাডা এখন যুক্তরাষ্ট্রের বাইরে বাণিজ্য সম্প্রসারণের জন্য চীনের দিকে নজর দিচ্ছে। জেনিফার/ নাহার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.