Wednesday, June 10, 2026
Live

কার্বন নির্গমন হিসাবের নতুন মডেল উন্মোচন চীনে, পাওয়া গেল ভিন্ন ফলাফল

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কার্বন নির্গমন হিসাবের নতুন মডেল উন্মোচন চীনে, পাওয়া গেল ভিন্ন ফলাফল

এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: কার্বন নির্গমন হিসাবের জন্য একটি নতুন বড় মডেল উন্মোচন করেছে চীন। বুধবার এটি প্রকাশ করা হয়। বৈশ্বিক কার্বন হিসাবের ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

চীনা বিজ্ঞান একাডেমির অধীন শাংহাই অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, এটি বিশ্বের প্রথম সমন্বিত কার্বন নির্গমন হিসাব ব্যবস্থা, যা উৎপাদন, ভোগ এবং প্রাকৃতিক উৎস—এই তিন ক্ষেত্রই একসঙ্গে বিবেচনায় নেয়।

মডেলটি প্রচলিত পদ্ধতির বিভিন্ন সীমাবদ্ধতা যেমন- তথ্য প্রক্রিয়াকরণের জটিলতা, দীর্ঘ সময় এবং কম বিশ্লেষণ ক্ষমতা; এসব দূর করবে। জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই মডেল বৈশ্বিক কার্বন প্রবাহ ও তার উৎস নির্ণয়কে আরও গতিশীলভাবে তুলে ধরতে পারে।

চীনা বিজ্ঞান একাডেমির সায়েন্সওয়ান ভিত্তিক এই মডেলের তিনটি প্রধান স্তম্ভ হলো—উচ্চ-ফ্রিকোয়েন্সির তথ্য হালনাগাদ ও সমন্বয়ের জন্য আটটি বিশেষ তথ্যভান্ডার, বড় ভাষা মডেলভিত্তিক সমন্বিত পদ্ধতি এবং অভ্যন্তরীণ সার্ভার ও বাহ্যিক কেন্দ্র সমন্বিত হাইব্রিড কম্পিউটিং ক্লাস্টার।

এই মডেলের সেবা প্ল্যাটফর্মে ৩২ বিলিয়ন প্যারামিটারবিশিষ্ট একটি মডেল এবং একটি বুদ্ধিমান ডেটাবেস রয়েছে। এতে

কথোপকথন ও প্রোগ্রামিং—উভয় ধরনের ইন্টারফেস রয়েছে।

এই মডেলের ভিত্তিতে ইতোমধ্যে একটি উচ্চ-নির্ভুলতার জাতীয় কার্বন মানচিত্রও তৈরি করা হয়েছে। ২০২২ সালের তথ্য বিশ্লেষণে দেখা যায়, নতুন হিসাব কাঠামোর ভিত্তিতে চীন, যুক্তরাষ্ট্র ও জাপানের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হিসাব যথাক্রমে ১৭ দশমিক ৭ শতাংশ কম, ১৫ দশমিক ২ শতাংশ বেশি এবং ৭ দশমিক ২ শতাংশ বেশি হয়েছে, যা প্রচলিত পদ্ধতির তুলনায় ভিন্ন ফলাফল দেখায়।

মডেলটি আরও দেখিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট ব্যবস্থায় ব্যবহৃত নির্গমন মান অনেক ক্ষেত্রে চীনা পণ্যের নির্গমনকে বেশি দেখায়।

মডেলটি বৈশ্বিক কার্বন হ্রাসে চীনের পরিবেশবান্ধব পণ্যের অবদানও নির্ণয় করেছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ২০২৪ সালে চীন থেকে রপ্তানিকৃত বায়ু টারবাইন ও সৌরবিদ্যুৎ পণ্য উৎপাদনের সময় প্রায় ২০ লাখ টন কার্বন নিঃসরণ হয়েছে, কিন্তু ব্যবহারের সময় সেগুলো বিশ্বব্যাপী প্রায় ৩৫ কোটি টন কার্বন হ্রাসে সহায়তা করেছে।

এই মডেল চীনের জাতীয় গ্রিনহাউস গ্যাস তালিকা প্রণয়ন, জাতীয় কার্বন বাজার উন্নয়ন, গুরুত্বপূর্ণ শিল্পের সবুজ রূপান্তর এবং আন্তর্জাতিক কার্বন নীতির মোকাবিলায় গুরুত্বপূর্ণ সহায়তা দেবে বলে জানানো হয়েছে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.