Wednesday, June 10, 2026
Live

কার্বন বাজারে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে চীনের উদ্যোগ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কার্বন বাজারে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে চীনের উদ্যোগ

মে ৯, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক কার্বন বাজারে সহযোগিতা বাড়াতে ‘ওপেন কোয়ালিশন অন কমপ্লায়েন্স কার্বন মার্কেটকে (ওসিসিসিএম) একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর সহযোগিতা প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে আগ্রহী চীন। চীনের পরিবেশ ও বাস্তুতন্ত্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি কাও এ কথা জানান। তিনি বৃহস্পতিবার অনুষ্ঠিত ওসিসিসিএম–এর প্রথম উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেন।

তিনি বলেন, চীন আরও কার্যকর, গতিশীল ও আন্তর্জাতিকভাবে প্রভাবশালী কার্বন বাজার গড়ে তোলার কাজ ত্বরান্বিত করছে। একই সঙ্গে সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়ন এবং কার্বন বাজার গঠনে নিজেদের অভিজ্ঞতা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ভাগ করে নিতে চায় দেশটি।

এ সময় তিনি আগামী সেপ্টেম্বরে উহানে অনুষ্ঠেয় চীন কার্বন মার্কেট সম্মেলনে অংশ নিতে বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানান।

বৈঠকে চীন ছাড়াও ব্রাজিল, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, নিউজিল্যান্ড, কানাডা, যুক্তরাজ্য, তুরস্ক ও ফ্রান্সসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেন। তারা কার্বন বাজারে সহযোগিতার অগ্রাধিকার ক্ষেত্র এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

অংশগ্রহণকারীরা বলেন, নির্গমন বাণিজ্য ব্যবস্থা জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজ ও নিম্ন-কার্বন অর্থনীতিতে রূপান্তরের গুরুত্বপূর্ণ বাজারভিত্তিক উপায়।

বৈঠকে চীন, ব্রাজিল ও ইউরোপীয় ইউনিয়ন—এই তিন প্রতিষ্ঠাতা সদস্য ওসিসিসিএম–এর কার্যপরিধি, লক্ষ্য ও পরিচালনা কাঠামো নির্ধারণ করে ‘টার্মস অব রেফারেন্স’ স্বাক্ষর করে।

ব্রাজিলের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ক্রিস্টিনা রেইস বলেন, উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর যৌথ সহযোগিতার প্রতিফলন হিসেবে এই জোট একটি নতুন উদ্যোগ। অন্যদিকে ইউরোপীয়ি কমিশনের জলবায়ু কার্যক্রম সংক্রান্ত মহাপরিচালক কুর্ট ভ্যানডানবার্গ বলেন, এই উদ্যোগ বৈশ্বিক জলবায়ু কর্মকাণ্ডে আন্তর্জাতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.