Wednesday, June 10, 2026
Live

কুমারাকের ওপর দীর্ঘ উচ্চতার বাঁধ, মিটবে সিনচিয়াংয়ে জ্বালানি চাহিদা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কুমারাকের ওপর দীর্ঘ উচ্চতার  বাঁধ, মিটবে সিনচিয়াংয়ে জ্বালানি চাহিদা

মে ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তাশিসিয়া পানি নিয়ন্ত্রণ প্রকল্পে সম্প্রতি তিনটি বিদ্যুৎ উৎপাদন ইউনিটের প্রধান যন্ত্রাংশ স্থাপন ও বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা নির্মাণ সম্পন্ন হয়েছে। আকসু প্রিফেকচারের কুমারাক নদীর ওপর অবস্থিত এই প্রকল্পে বিশ্বের সর্বোচ্চ কংক্রিট-আবৃত বালু-পাথরের বাঁধ নির্মাণ করা হয়েছে। এর উচ্চতা ২৪৭ মিটার, যা কিনা প্রায় ৮০ তলা ভবনের সমান।

নির্মাণকারী দলের তথ্য অনুযায়ী, ৭ লাখ ৫০ হাজার কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পে মে মাসের শেষ নাগাদ পূর্ণমাত্রায় পানি ধারণ শুরু হবে এবং জুনের শেষ দিকে প্রথম ইউনিট চালু হতে পারে। আগস্টের মধ্যে তিনটি ইউনিটই উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি বছরে প্রায় ১৯০ কোটি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে, যা প্রায় সাড়ে ৬ লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা পূরণে সক্ষম।

এ প্রকল্পে নির্মাণের দায়িত্বে থাকা চায়না ক্যচৌপা গ্রুপ নাম্বার ৩ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের প্রকল্প প্রধান ছেন ওয়েনং বলেন যে, পানি সংরক্ষণ ও পরিবেশগত সুবিধার পাশাপাশি তাশিসিয়া প্রকল্পের বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বছরে প্রায় ৭ লাখ ৬৪ হাজার টন মানসম্মত কয়লা সাশ্রয় হবে এবং এতে ২৪ লাখ ৫০ হাজার টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমবে।

তাশিসিয়া প্রকল্পকে সিনচিয়াংয়ের জ্বালানি রূপান্তরের প্রতীক হিসেবে দেখা হচ্ছে এবং এটি ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য প্রতিশ্রুতিশীল হয়ে উঠেছে।

শনিবার উরুমছিতে সংবাদ সম্মেলনে আঞ্চলিক নেতারা জানান, আগামী পাঁচ বছরে জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদারে সিনচিয়াং তার সমৃদ্ধ জ্বালানি সম্পদ কাজে লাগাবে এবং একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ বিদ্যুতের উন্নয়ন ত্বরান্বিত করবে।

অঞ্চলের চেয়ারম্যান এরকিন থুনিয়াজ বলেন, সিনচিয়াং তেল, গ্যাস, খনিজ, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানি সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বৃহৎ শিল্প ক্লাস্টার গড়ে তুলবে। একই সঙ্গে সবুজ বিদ্যুৎ ব্যবহার করে শিল্পখাতের আধুনিকায়ন, কম্পিউটিং শক্তির মতো উদীয়মান শিল্পের বিকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বিভিন্ন শিল্পের সমন্বয়ে জোর দেওয়া হবে।

অঞ্চলের নির্বাহী ভাইস-চেয়ারম্যান চ্যাং ইংছুন বলেন, ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে সিনচিয়াং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক নতুন বিদ্যুৎ ব্যবস্থা নির্মাণ ত্বরান্বিত করবে, স্থানীয়ভাবে সবুজ বিদ্যুতের ব্যবহার বাড়াবে এবং বাইরের অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালনের অবকাঠামো দ্রুত সম্প্রসারণ করবে।

সরকারি তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে সিনচিয়াংয়ের নবায়নযোগ্য জ্বালানির স্থাপিত উৎপাদন ক্ষমতা ১৭ কোটি কিলোওয়াট ছাড়িয়েছে, যা অঞ্চলটির মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ৬০ শতাংশের বেশি। এ ছাড়া সিনচিয়াং থেকে চীনের ২২টি প্রাদেশিক পর্যায়ের অঞ্চলে সরবরাহ করা বিদ্যুতের এক-তৃতীয়াংশই সবুজ বিদ্যুৎ।

সিনচিয়াং ডেইলির প্রতিবেদনে অঞ্চলটির উন্নয়ন ও সংস্কার কমিশনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, প্রকল্পটি দূরবর্তী অঞ্চলে বিদ্যুৎ গ্রিড সংযোগ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে সহায়তা করবে।

সাকিব/ লুৎফর

তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.