Wednesday, June 10, 2026
Live

কুয়াংচৌতে নতুন আন্তর্জাতিক বাণিজ্যিক আদালত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কুয়াংচৌতে নতুন আন্তর্জাতিক বাণিজ্যিক আদালত
ফেব্রুয়ারি ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উন্মুক্তকরণ নীতির অগ্রভাগে আছে কুয়াংতোংয়ের রাজধানী কুয়াংচৌ। সম্প্রতি নতুন একটি আন্তর্জাতিক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হয়েছে শহরটিতে। কুয়াংচৌ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট (জিআইপিসি)-এর অধীন একটি বিশেষায়িত ট্রাইব্যুনাল হিসেবে এই আদালত বিদেশ-সংশ্লিষ্ট বাণিজ্যিক মামলার শুনানি ও নিষ্পত্তিতে গুরুত্ব দেবে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়। এই আদালতের বিচারিক এখতিয়ারে থাকবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের বিদেশ-সংশ্লিষ্ট বাণিজ্যিক মামলা, সালিশি মামলার বিচারিক পর্যালোচনা, বিদেশ-সংশ্লিষ্ট মধ্যস্থতা চুক্তির বৈধতা নিশ্চিতকরণ এবং জিআইপিসি পরিচালিত সংশ্লিষ্ট বিষয়। কুয়াংতোং–হংকং–ম্যাকাও গ্রেটার বে এরিয়ার বহুবিধ বিচারিক সুবিধাকে কাজে লাগিয়ে এসব বিধিমালায় হংকং ও ম্যাকাওয়ের মধ্যস্থতাকারীদের অনুমোদিত মধ্যস্থতা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, বিশেষায়িত একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ও স্বল্পব্যয়ে বিরোধ নিষ্পত্তি সম্ভব হবে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.