Wednesday, June 10, 2026
Live

কুয়াংচৌয়ে ক্যান্টন ফেয়ারের তৃতীয় ধাপে চমক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কুয়াংচৌয়ে ক্যান্টন ফেয়ারের তৃতীয় ধাপে চমক

চীনের ১৩৯তম আমদানি ও রপ্তানি মেলা- ক্যান্টন ফেয়ারের তৃতীয় ধাপের আয়োজন শুরু হয়েছে। শুক্রবার দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের রাজধানী কুয়াংচৌয়ে অসংখ্য পণ্যের চমকপ্রদ প্রদর্শনী নিয়ে এই বৃহৎ আয়োজন শুরু হয়।

বিশ্বের বৃহত্তম এই বাণিজ্য মেলার পাঁচ দিনের এই পর্ব ১ মে থেকে ৫ মে পর্যন্ত চলবে। এতে খেলনা, মাতৃত্ব ও শিশু পরিচর্যা পণ্য, হোম টেক্সটাইল, স্টেশনারির সঙ্গে স্বাস্থ্য ও অবসর সময় যাপনের নানা পণ্য প্রদর্শিত হচ্ছে। পাঁচ লাখ ১৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে মেলার আয়োজন হয়েছে এবং এতে বসেছে ২৫ হাজার স্টল।

তৃতীয় ধাপের এই প্রদর্শনীতেও স্মার্ট স্বাস্থ্যসেবা, হালফ্যাশন ও সিলভার ইকোনমি সম্পর্কিত পণ্যও প্রদর্শিত হচ্ছে। এগুলো বিশ্বব্যাপী ভোক্তাদের স্বাস্থ্য, ব্যক্তিগত পছন্দ এবং মানসিক চাহিদা পূরণে গুরুত্ব দেয়। এ ধাপে ১৫০টিরও বেশি নতুন পণ্য উন্মোচিত হবে।

ক্যান্টন ফেয়ার ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ধাপে উন্নতমানের উৎপাদন থেকে শুরু করে গৃহস্থালি ও জীবনধারা সংশ্লিষ্ট পণ্য প্রদর্শিত হয়। মোট প্রদর্শনী এলাকা ১৫ লাখ ৫০ হাজার বর্গমিটার। এতে ৭৫ হাজার ৭০০ স্টল নিয়ে ৩২ হাজারের বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার মধ্যে প্রায় তিন হাজার ৯০০ প্রতিষ্ঠান প্রথমবারের মতো অংশগ্রহণ করছে।

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত ক্যান্টন ফেয়ার বছরে দুইবার কুয়াংচৌতে অনুষ্ঠিত হয়। এটি চীনের দীর্ঘব্যপ্তির আন্তর্জাতিক বাণিজ্য মেলাগুলোর একটি। ক্যান্টন ফেয়ারকে চীনের বৈদেশিক বাণিজ্যের সূচক হিসেবে বিবেচনা করা হয়।

সাকিব/জেনিফার

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.