Wednesday, June 10, 2026
Live

কুয়াংচৌ-ওয়েনচৌ রুটে ডানা মেলল চীনের নিজস্ব প্রযুক্তির সি৯১৯

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কুয়াংচৌ-ওয়েনচৌ রুটে ডানা মেলল চীনের নিজস্ব প্রযুক্তির সি৯১৯

মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিমান চলাচল শিল্পে যুক্ত হলো নতুন এক মাইলফলক। নিজস্ব প্রযুক্তিতে তৈরি বড় যাত্রীবাহী উড়োজাহাজ সি৯১৯ এখন থেকে দেশটির অভ্যন্তরীণ নতুন একটি রুটে নিয়মিত চলাচল শুরু করেছে। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌ এবং পূর্ব চীনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র ওয়েনচৌয়ের মধ্যে এখন থেকে নিয়মিত যাতায়াত করবে এই আধুনিক বিমান।

রুট পরিচালনাকারী সংস্থা চায়না সাউদার্ন এয়ারলাইন্স জানিয়েছে, সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এই রুটে সি৯১৯-এর নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালু হয়েছে। যাত্রীদের চাহিদা বিবেচনায় রেখে প্রতিদিন এই রুটে দুটি রাউন্ড-ট্রিপ বা ফিরতি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

চীনের বিমান নির্মাণ শিল্পের সক্ষমতার অন্যতম প্রতীক হিসেবে বিবেচনা করা হয় আধুনিক সি৯১৯ মডেলটিকে। সম্পূর্ণ নিজস্ব মেধাস্বত্ব বজায় রেখে তৈরি করা এই উড়োজাহাজটি আন্তর্জাতিক উড্ডয়ন মানদণ্ড মেনেই নির্মিত হয়েছে, যা চীনের বিমান খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি মূলত একটি ন্যারো-বডি যাত্রীবাহী বিমান, যার সর্বোচ্চ ১৯২ জন যাত্রী বহন করার সক্ষমতা রয়েছে।

বাণিজ্যিক সফলতার দিক থেকেও সি৯১৯ অভাবনীয় সাড়া ফেলেছে। চীনের অন্যতম প্রধান বিমান সংস্থা চায়না সাউদার্ন এয়ারলাইন্স ইতোমধ্যে তাদের বহরে ১০টি সি৯১৯ উড়োজাহাজ যুক্ত করেছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত সোমবার পর্যন্ত এই বহর ৮ হাজার ৩০০-এর বেশি সফল ফ্লাইট পরিচালনা করেছে এবং ১১ লাখ ৩০ হাজারের বেশি যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়েছে।

নাহার/হাশিম

তথ্য ও ছবি-সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.