Tuesday, September 15, 2026
Live

কৃষি প্রযুক্তিতে চীনের অগ্রগতি, জলজ চাষে যুক্ত হচ্ছে এআই ও স্মার্ট প্রযুক্তি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কৃষি প্রযুক্তিতে চীনের অগ্রগতি, জলজ চাষে যুক্ত হচ্ছে এআই ও স্মার্ট প্রযুক্তি

টেকসই কৃষি উৎপাদন বাড়াতে প্রযুক্তিগত উদ্ভাবনের ব্যবহার দ্রুত বাড়াচ্ছে চীন। বিশেষ করে জলজ চাষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), আধুনিক সরঞ্জাম ও ডিজিটাল ব্যবস্থাপনার সমন্বয়ে উৎপাদন ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব ও বুদ্ধিমান করে তোলা হচ্ছে।

চীন ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে রোমে মৎস্যবিষয়ক কমিটির ৩৭তম অধিবেশনের এক পার্শ্ব অনুষ্ঠানের আয়োজন করে। ৭ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা টেকসই জলজ চাষ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।

‘সবুজ ও টেকসই উন্নয়নের জন্য জলজ চাষে উদ্ভাবন এগিয়ে নেওয়া’ শীর্ষক এ আয়োজনে চীন জলজ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দেশটির বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরে। এর মধ্যে রয়েছে আধুনিক অবকাঠামো ও সরঞ্জাম, ডিজিটাল ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর উৎপাদন পদ্ধতি।

২০২৫ সালে চীনের জলজ চাষের উৎপাদন ৬ কোটি ৩২ লাখ ৬০ হাজার টনে পৌঁছায়, যা দেশটির মোট জলজ পণ্য উৎপাদনের প্রায় ৮৩ শতাংশ। বিপুল এই উৎপাদনকে আরও দক্ষ ও টেকসই করতে সাম্প্রতিক বছরগুলোতে জলজ খাতে নতুন প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংসের মাধ্যমে জলজ চাষের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা করা হচ্ছে। পাশাপাশি গভীর সমুদ্রে জলজ চাষের জন্য আধুনিক সরঞ্জাম তৈরি করা হচ্ছে। এসব প্রযুক্তি উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি সম্পদের কার্যকর ব্যবহার ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে।

শাংহাই ওসান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক চ্যাং ওয়েনপো বলেন, প্রযুক্তিগত উদ্ভাবন কৃষির প্রচলিত পদ্ধতিতেও নতুনত্ব এনেছে। একই জলাভূমিকে ধান উৎপাদন ও মাছ চাষে ব্যবহার করে এক জমি থেকে একাধিক ধরনের উৎপাদন পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, পানি ও ভূমিসম্পদের ওপর চাপ ক্রমাগত বাড়ছে। এ পরিস্থিতিতে কম সম্পদ ব্যবহার করে বেশি উৎপাদন নিশ্চিত করতে বৈশ্বিক জলজ চাষ খাতকে প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর আরও বেশি নির্ভর করতে হবে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলজ চাষ কেন্দ্রগুলোর নেটওয়ার্কের মহাপরিচালক এদুয়ার্দো লিয়ানো বলেন, জলজ চাষে চীনের উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতি এ অঞ্চলের অন্যান্য দেশও অনুসরণ করে উপকৃত হতে পারে।

চীনের প্রযুক্তিনির্ভর কৃষি উদ্যোগ শুধু উৎপাদন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়। ইয়াংজি নদীতে মাছ ধরার ওপর ১০ বছরের নিষেধাজ্ঞা বাস্তবায়নেও আইন প্রয়োগ, তদারকি, জেলেদের পুনর্বাসন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে প্রযুক্তি ও আধুনিক ব্যবস্থাপনা ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেছে দেশটি।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.