শুভ আনোয়ার
দক্ষিণ চীন সাগরের গভীর তলদেশে খনন ও পর্যবেক্ষণে নতুন ধাঁচের একটি রোবটের সফল পরীক্ষা চালিয়েছে চীন। বুধবার চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ‘চায়না জিওলজিক্যাল সার্ভে’ এই সাফল্য ঘোষণা করেছে।
কুয়াংচৌ মেরিন জিওলজিক্যাল সার্ভের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রোবটটি গভীর সমুদ্রে সম্পদ অনুসন্ধান এবং পরিবেশগত পর্যবেক্ষণে চীনের সক্ষমতা বহুগুণ বাড়িয়েছে।
রোবটটির উচ্চতা আড়াই মিটার, ওজন ১১০ কেজি। এতে রয়েছে অত্যাধুনিক ড্রিলিং সিস্টেম এবং বহুমুখী সেন্সর। সম্প্রতি এটি দক্ষিণ চীন সাগরের ১ হাজার ২৬৪ মিটার গভীরে সফলভাবে কাজ সম্পন্ন করেছে।
রোবটটির নকশায় চীনা বিজ্ঞানীরা অনুপ্রেরণা নিয়েছেন প্রকৃতি থেকে। বিশেষ করে কেঁচোর চলাচলের কৌশল থেকে তৈরি করা হয়েছে ‘বায়োমিমেটিক’ এ রোবট।
রোবটটি মাটির ভেতর অনায়াসে দিক পরিবর্তন করতে পারে। ২০০ মিটারের মধ্যে এর অবস্থান নির্ণয়ের ভুলের মাত্রা ০.৩ মিটারের কম। বাধা এড়িয়ে চলতে সাফল্যের হার ৯৯.৫ শতাংশ।
এতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিদম এবং ম্যাগনেটিক পজিশনিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক পরীক্ষায় এটি মিথেন ঘনত্ব এবং দ্রবীভূত অক্সিজেনের পরিমাণসহ ২ হাজার সেটেরও বেশি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে।
সূত্র: সিএমজি
কেঁচোর আদলে রোবট দিয়ে খনিজ সন্ধান করবে চীন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.