আফ্রিকা সময় গত সোমবার চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়, চীনের বিদেশি ভাষা প্রকাশনা ব্যুরো এবং কেনিয়ায় অবস্থিত চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে নাইরোবিতে ‘সি চিন পিং: দ্য গভর্নেন্স অব চায়না’ শীর্ষক চীন-কেনিয়া পাঠকসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় চীন ও কেনিয়ার বিভিন্ন খাতের দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা বলেন, ‘সি চিন পিং: দ্য গভর্নেন্স অব চায়না’র পঞ্চম খণ্ডটি পূর্বের চারটি খণ্ডের মতোই নতুন যুগে সি চিন পিংয়ের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতন্ত্রের প্রধান বিষয় ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি তুলে ধরেছে। এটি চীনের বৈশিষ্ট্যপূর্ণ আধুনিকায়নের অনুশীলন এবং এর বৈশ্বিক তাৎপর্য অনুধাবনে আন্তর্জাতিক মহলকে সাহায্য করবে। চীন-কেনিয়া এবং চীন-আফ্রিকার মধ্যে দেশ প্রশাসনের অভিজ্ঞতা বিনিময়, গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং মানবজাতির অভিন্ন কল্যাণে একটি সমাজ গঠনের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কেনিয়ার ইউনাইটেড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের চেয়ারম্যান হাসান ওমার বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে চীন উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন করেছে। দেশটির অর্থনীতি ও সমাজের দ্রুত উন্নয়ন ঘটেছে এবং জনগণের জীবনযাত্রার মান অনেক বেড়েছে। ‘সি চিন পিং: দ্য গভর্নেন্স অব চায়না’ বইটিতে অর্থনীতি, দারিদ্র্য বিমোচন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং নিরাপত্তাসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ আলোচনা কেনিয়ার জন্য সহায়ক হবে।
চীনের উপ প্রচারমন্ত্রী এবং রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের মহাপরিচালক মো কাও ই বলেন, চীন ও কেনিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী আসন্ন। দু’দেশ সবসময় একে অপরকে সমর্থন করে এবং যৌথ উন্নয়নে কাজ করে। চীন, কেনিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও ঐক্য জোরদার করতে, চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়ন করতে, উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ ইনিশিয়েটিভ নির্মাণ করতে এবং চীনের বৈশিষ্ট্যপূর্ণ আধুনিকায়নের মাধ্যমে আফ্রিকার জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করতে ইচ্ছুক।
সূত্র: সিএমজি
কেনিয়ায় ‘সি চিন পিং: দ্য গভর্নেন্স অব চায়না’ পাঠক সভা অনুষ্ঠিত
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.