Wednesday, June 10, 2026
Live

কেপ টাউনে 'বসন্তে চীন' শীর্ষক বৈশ্বিক সংলাপ অনুষ্ঠিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কেপ টাউনে 'বসন্তে চীন' শীর্ষক বৈশ্বিক সংলাপ অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) উদ্যোগে ‘বসন্তে চীন: চীনের উন্নয়ন, বৈশ্বিক সুযোগ’ শীর্ষক এক বৈশ্বিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মার্চ আয়োজিত এই অনুষ্ঠানে ভিডিও লিংকের মাধ্যমে ভাষণ দেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী এবং সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং।

কেপ টাউনে নিযুক্ত চীনের কনসাল জেনারেল রেন ফা ছিয়াংসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক, শিক্ষাবিদ ও গণমাধ্যম অঙ্গনের প্রায় একশো প্রতিনিধি এই সংলাপে অংশগ্রহণ করেন।

শেন হাই সিয়োং তার ভাষণে বলেন, নতুন যুগে চীনকে গভীরভাবে পর্যবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ জানালা হিসেবে চীনের বার্ষিক ‘দুই অধিবেশন’ আবারও বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছে। চলতি বছরের অধিবেশনে চীনের ১৫তম পাঁচসালা পরিকল্পনার রূপরেখাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি গৃহীত হয়েছে। উচ্চমানের উন্নয়নের লক্ষ্যে তৈরি করা চীনের এই পরিকল্পনা গোটা বিশ্বকে নতুন ‘সুযোগের তালিকা’ প্রদান করেছে। সিজিটিএনের বিশ্বব্যাপী জরিপের বরাত দিয়ে তিনি জানান, ৮০ শতাংশেরও বেশি উত্তরদাতা চীনের উচ্চমানের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেছেন, যা উত্তাল বিশ্ব পরিস্থিতিতে স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি সঞ্চার করছে।

"একটি উন্নত বিশ্ব মানে একটি উন্নত চীন; আর একটি উন্নত চীন মানে একটি উন্নত বিশ্ব"—এই নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং দুই অধিবেশন চলাকালীন উচ্চস্তরের উন্মুক্তকরণ সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন। এটি প্রমাণ করে চীনের দরজা বিশ্বের জন্য ক্রমশ আরও প্রশস্ত হচ্ছে।

চলতি বছরের শুরু থেকে চীনের নতুন উৎপাদন শক্তিগুলো দ্রুত বিকশিত হচ্ছে। চীনের বৃহৎ আকারের মডেলের বিশ্বব্যাপী জনপ্রিয়তা থেকে শুরু করে সিসিটিভি স্প্রিং ফেস্টিভ্যাল গালা-তে বুদ্ধিমান রোবটদের মার্শাল আর্ট প্রদর্শন, এবং ‘চলচ্চিত্র প্লাস পর্যটন’ ও ‘চলচ্চিত্র প্লাস খাদ্য’-এর মাধ্যমে ভোক্তা বাজারকে সক্রিয় করে তোলা পর্যন্ত—চীনের এই ‘নিশ্চয়তার মরূদ্যান’ ক্রমাগত নতুন উন্নয়নের সুযোগ তৈরি করে চলেছে। চায়না মিডিয়া গ্রুপ তার বিশ্বমানের সমন্বিত সহযোগিতার সুবিধা, প্রযুক্তিগত উদ্ভাবনী সুবিধা এবং মিডিয়া সম্পদের সুবিধাকে কাজে লাগিয়ে চীনের আধুনিকীকরণের সাফল্য থেকে বিশ্বকে আরও ভালোভাবে উপকৃত করতে এবং চীনের উচ্চ-মানের উন্নয়নের নতুন সুযোগগুলো বিশ্বের বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চায়।

তিনি পরিশেষে বলেন, চীনের উন্নয়ন বিশ্ব থেকে বিচ্ছিন্ন নয়, তেমনি বিশ্বের সমৃদ্ধির জন্যও চীনকে প্রয়োজন। বিশ্ব শান্তি ও উন্নয়নে একত্রে কাজ করা এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

লিলি/তৌহিদ/রুবি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.