Wednesday, June 10, 2026
Live

কোয়ান্টাম কম্পিউটার অপারেটিং সিস্টেম উন্মুক্ত করল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কোয়ান্টাম কম্পিউটার অপারেটিং সিস্টেম উন্মুক্ত করল চীন

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোয়ান্টাম কম্পিউটার অপারেটিং সিস্টেম ‘অরিজিন পাইলট’ আনুষ্ঠানিকভাবে জনসাধারণের ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি এ তথ্য জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ কোয়ান্টাম সফটওয়্যার উন্নয়নের প্রতিবন্ধকতা কমাবে এবং চীনের স্বনির্ভর কোয়ান্টাম কম্পিউটিং ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করবে।

হফেইভিত্তিক অরিজিন কোয়ান্টাম কম্পিউটিং টেকনোলজিস অপারেটিং সিস্টেমটি তৈরি করে। ২০২১ সালে প্রথম উন্মোচনের পর একাধিক সংস্কার ও আপডেট আনা হয় এতে। সিস্টেমটি সুপারকন্ডাক্টিং, আয়ন ট্র্যাপ ও নিউট্রাল অ্যাটমভিত্তিক কোয়ান্টাম প্রসেসর সমর্থন করে। এখন এটি অরিজিন উখং সিরিজের কোয়ান্টাম কম্পিউটারে ব্যবহৃত হচ্ছে।

কোয়ান্টাম কম্পিউটার অপারেটিং সিস্টেম মূলত রিসোর্স ব্যবস্থাপনা, সফটওয়্যার-হার্ডওয়্যার সমন্বয়, সমান্তরাল কোয়ান্টাম কাজ পরিচালনা এবং স্বয়ংক্রিয় কিউবিট ক্যালিব্রেশনের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে, যা কম্পিউটারের সামগ্রিক দক্ষতা বাড়ায়। অরিজিন পাইলটের একীভূত প্রোগ্রামিং ইন্টারফেস ও মানসম্মত ড্রাইভিং সিস্টেম উন্মুক্ত করার মাধ্যমে গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ডেভেলপাররা সহজে এই সিস্টেমে প্রবেশাধিকার পাবে বলে জানানো হয়েছে। 

ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.