Wednesday, June 10, 2026
Live

ক্যামেরা ও লেজার আল্টিমিটারসহ পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ক্যামেরা ও লেজার আল্টিমিটারসহ পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন
ক্যামেরা ও লেজার অল্টিমিটার বহনকারী একটি নতুন পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইন উৎক্ষেপণ করেছে চীন। মঙ্গলবার দেশটির শানসি প্রদেশের থাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইটি উৎক্ষেপণ করা হয়। চীন জাতীয় মহাকাশ প্রশাসন ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ১৭ মিনিটে ‘লং মার্চ–৪বি’ ক্যারিয়ার রকেটের মাধ্যমে ‘চিউইউয়ান–৩ডি’ নামের স্যাটেলাইটি নির্ধারিত কক্ষপথে পাঠানো হয়। কর্তৃপক্ষ জানায়, এই উপগ্রহ থেকে পাওয়া তথ্য ভূতাত্ত্বিক ও প্রাকৃতিক সম্পদ জরিপ, ভূমি পরিকল্পনা ও ব্যবস্থাপনা এবং পরিবেশ পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লং মার্চ–৪বি রকেটটি নির্মাণ করেছে শাংহাই একাডেমি অব স্পেসফ্লাইট টেকনোলজি। এই রকেট ৭০০ কিলোমিটার উচ্চতার সূর্যসমলয় কক্ষপথে সর্বোচ্চ ২ দশমিক ৫ টন ওজনের একাধিক উপগ্রহ বহনে সক্ষম। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.