Wednesday, June 10, 2026
Live

ক্রুজ জাহাজে ভাইরাসে আক্রান্তদের মধ্যে তিন জনের মৃত্যু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ক্রুজ জাহাজে ভাইরাসে আক্রান্তদের মধ্যে তিন জনের মৃত্যু

মে ১২: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) গতকাল (সোমবার) জানায়, 'হুন্ডিয়াস' নামক ক্রুজ জাহাজসম্পর্কিত নয়টি ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে সাত জন সংক্রমিত হয়েছেন অ্যান্ডিয়ান ভাইরাসে (হান্টাভাইরাস পরিবারের একটি সদস্য)। তাদের মধ্যে তিন জনের মৃত্যু ঘটেছে। সর্বশেষ নিশ্চিত হওয়া আক্রান্ত ব্যক্তি একজন নারী যাত্রী, যিনি আগের দিন জাহাজ থেকে নেমে ফ্রান্সে ফিরে যান। ফ্রান্স এই খবরটি জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ইমার্জেন্সি প্রোগ্রামের অধীনে 'এপিডেমিওলজি অ্যান্ড অ্যানালিটিক্স ফর রেসপন্স' ইউনিটের প্রধান ড. অলিভিয়ের লে পোলেন সেদিন হান্টাভাইরাস নিয়ে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় বলেন, দেশে ফিরিয়ে আনা একজন যাত্রী তার রোগ নির্ণয়ের আরও নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছেন। তিনি স্পেনের তেনেরিফে 'হুন্ডিয়াস' ক্রুজ জাহাজ থেকে যাত্রী ও নাবিকদের সরিয়ে নেওয়া এবং স্থানান্তরের বিষয়েও ব্রিফ করেন।

কেন এখনও নতুন রোগী শনাক্ত হচ্ছে, এই প্রশ্নের উত্তরে মহামারী বিশেষজ্ঞ ব্যাখ্যা করে বলেন, অ্যান্ডিয়ান ভাইরাসের সুপ্তিকাল দীর্ঘ, সাধারণত তিন সপ্তাহ, তবে তা ৪০ থেকে ৪৫ দিন পর্যন্তও হতে পারে। কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা সত্ত্বেও, আগামী দিনগুলিতে বা এমনকি আগামী সপ্তাহেও আরও রোগী দেখা যেতে পারে। (রুবি/আলিম/সুবর্ণা)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.