Wednesday, June 10, 2026
Live

ক্রেস্টেড আইবিসদের বাসা দখল নিয়ে তীব্র লড়াই

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ক্রেস্টেড আইবিসদের বাসা দখল নিয়ে তীব্র লড়াই

এপ্রিল ৮, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের হানচোং শহরে প্রজনন মৌসুমকে ঘিরে বিরল পাখি ক্রেস্টেড আইবিসদের মধ্যে বাসার দখল নিয়ে তীব্র লড়াইয়ের দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। গাছের উঁচু ডালে একটি উপযুক্ত বাসা দখলকে কেন্দ্র করে একাধিক পাখিকে উত্তেজনাপূর্ণ সংঘর্ষে জড়াতে দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, শায়ানসিতে ক্রেস্টেড আইবিস সম্প্রতি তাদের প্রজনন ঋতুতে প্রবেশ করেছে। এ সময় তারা বাসা বাঁধার স্থান নির্বাচন নিয়ে অত্যন্ত সতর্ক থাকে। নিরাপদ উচ্চতা, পর্যাপ্ত খাবারের উৎস এবং শিকারির ঝুঁকি কম—এমন স্থানই তাদের প্রথম পছন্দ। বর্তমানে এ প্রজাতির সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় উপযুক্ত বাসাস্থানের জন্য প্রতিযোগিতাও বেড়েছে।

উল্লেখ্য, অতীতে ক্রেস্টেড আইবিস পূর্ব এশিয়া ও রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ব্যাপকভাবে বিস্তৃত ছিল। কিন্তু পরিবেশ ধ্বংস ও শিকারজনিত কারণে একসময় চীনে এ প্রজাতিকে বিলুপ্ত মনে করা হতো। পরে ১৯৮১ সালে শায়ানসির ইয়াংচিয়ান কাউন্টিতে মাত্র সাতটি বন্য আইবিসের সন্ধান মেলে। সেই আবিষ্কার প্রজাতিটির সংরক্ষণ ও পরিকল্পিত প্রজনন কর্মসূচি জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বর্তমানে সংরক্ষণ প্রচেষ্টার ফলেই ক্রেস্টেড আইবিসের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে—আর সেই সাফল্যেরই প্রতিফলন দেখা যাচ্ছে বাসা দখলের এই প্রতিযোগিতামূলক দৃশ্যে।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.