জানুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: অত্যন্ত নমনীয় এবং অস্থিতিশীল 'আয়নিক ক্রিস্টাল ল্যাটিস' সেমিকন্ডাক্টর প্রক্রিয়াকরণে অভাবনীয় সাফল্য অর্জন করেছে এক দল আন্তর্জাতিক গবেষক। সেলফ-এচিং নামক এই কৌশলের মাধ্যমে তারা ত্রিমাত্রিক পেরোভস্কাইট একক স্ফটিকের গঠন অক্ষুণ্ণ রেখেই সেটিকে সূক্ষ্মভাবে কাটতে বা নকশা করতে সক্ষম হয়েছেন। এর মাধ্যমে অপটোইলেক্ট্রনিক্স বা আলোক-তড়িৎ উপকরণের ক্ষেত্রে দীর্ঘদিনের একটি বড় বাধা দূর হলো।
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না, পারডু ইউনিভার্সিটি এবং সাংহাইটেক ইউনিভার্সিটির গবেষকদের যৌথ এই গবেষণাটি গত বৃহস্পতিবার বিখ্যাত বিজ্ঞান সাময়িকী 'নেচার' এ প্রকাশিত হয়েছে।
সাধারণত সেমিকন্ডাক্টর কাটার জন্য শক্তিশালী রাসায়নিক বা অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়, যা পেরোভস্কাইটের মতো নরম পদার্থের স্ফটিক কাঠামো নষ্ট করে দেয়। গবেষকরা এর বদলে স্ফটিক তৈরির সময় ভেতরে জমা হওয়া অভ্যন্তরীণ চাপকে কাজে লাগিয়ে একটি মৃদু 'আইসোপ্রোপাইল অ্যালকোহল' দ্রবণ ব্যবহার করেছেন। এটি কোনো ক্ষতি ছাড়াই নির্দিষ্ট স্থানে স্বয়ংক্রিয়ভাবে সূক্ষ্ম গর্ত বা নকশা তৈরি করতে পারে।
পরবর্তীতে ওই খালি জায়গাগুলোতে বিভিন্ন উপাদানের মিশ্রণ দিয়ে ভরাট করে একটি একক স্ফটিকের ভেতরেই উচ্চমানের 'হেটেরোজাংশন' তৈরি করা হয়েছে। এটি অনেকটা একটি মসৃণ টাইলসের ওপর নিখুঁতভাবে অন্য রঙের পাথর বসানোর মতো।
সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে এই আবিষ্কারের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে এর মাধ্যমে অতি ক্ষুদ্র পরিসরে আলোর রঙ এবং উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এ ছাড়া এই পদ্ধতি ব্যবহার করে ভবিষ্যতে অতি পাতলা পর্দায় ঘনভাবে সাজানো মাইক্রোস্কোপিক লাইট-এমিটিং পিক্সেল বসানো যাবে।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিজিটিএন
ক্ষতিগ্রস্ত না করেই নমনীয় স্ফটিক কাটার নতুন কৌশল আবিষ্কার
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.