Wednesday, June 10, 2026
Live

কয়লা থেকে উচ্চক্ষমতার কার্বন ফাইবার উৎপাদন করছে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কয়লা থেকে উচ্চক্ষমতার কার্বন ফাইবার উৎপাদন করছে চীন
ফয়সল আবদুল্লাহ উত্তর চীনের শানসি প্রদেশে কয়লাই ছিল একমাত্র জ্বালানি। প্রযুক্তির ছোঁয়ায় সেই ‘কালো পাথর’ রূপ নিয়েছে অতিশক্তিশালী কার্বন ফাইবারে, যে ফাইবার এখন রকেট ও মহাকাশযানের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। শানসির তাথোং শহরে সম্প্রতি চালু হয়েছে একটি উচ্চক্ষমতার কার্বন ফাইবার প্রকল্প। এর মাধ্যমে প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে বড় পরিসরে টি১০০০ গ্রেড কার্বন ফাইবার উৎপাদন করেছে চীন। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের অধীন ইনস্টিটিউট অব কোল কেমিস্ট্রির জ্যেষ্ঠ প্রকৌশলী চিং তেছি জানান, এই কার্বন ফাইবারের তন্তুর ব্যাস মাত্র ৫ থেকে ৬ মাইক্রোমিটার। অথচ এর ভার বহনের শক্তি ৬ হাজার ৬০০ এমপিএর বেশি। ইস্পাতের তুলনায় ওজন এক-চতুর্থাংশ হলেও শক্তি পাঁচ গুণেরও বেশি। ৯০ শতাংশের বেশি কার্বনসমৃদ্ধ এই উপাদান হালকা, শক্ত, তাপ ও ক্ষয় প্রতিরোধী। মহাকাশ, বিমান শিল্প, নতুন জ্বালানির গাড়ি, উচ্চমানের যন্ত্রপাতি, ক্রীড়া ও চিকিৎসা সরঞ্জামে এর ব্যবহার রয়েছে। রকেট ও মহাকাশযানের তাপসহনীয় আবরণ, বিমানের হালকা কিন্তু মজবুত কাঠামো, স্পোর্টস কারের চালক কেবিন—সবখানেই কার্বন ফাইবারের বড় ভূমিকা আছে। ম্যারাথনের জুতার কার্বন প্লেট, হালকা সাইকেল, মাছ ধরার ছিপ, উইন্ড টারবাইনের ব্লেড, হাইস্পিড ট্রেনের নাক কিংবা হাইড্রোজেন ফুয়েল ট্যাংক—এসব ক্ষেত্রেও এর ব্যবহার অপরিহার্য। গবেষকরা জানান, এই সাফল্য চীনের মহাকাশ, রেল পরিবহন, নতুন শক্তিচালিত যান ও স্বল্প উচ্চতার আকাশ অর্থনীতিতে ব্যাপক ব্যবহারের ক্ষেত্র তৈরি করবে। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.