Wednesday, June 10, 2026
Live

খুলে গেল হরমুজ প্রণালি: স্বস্তিতে বিশ্ব বাণিজ্য

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
খুলে গেল হরমুজ প্রণালি: স্বস্তিতে বিশ্ব বাণিজ্য

এপ্রিল ১৮, সিএমজি বাংলা ডেস্ক: দীর্ঘ উত্তেজনার পর বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ ‘সম্পূর্ণ উন্মুক্ত’ করার ঘোষণা দিয়েছে ইরান। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মাথায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার অনানুষ্ঠানিক সমঝোতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হলো।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতায় যুদ্ধবিরতির অবশিষ্ট সময় পর্যন্ত এই প্রণালি দিয়ে সকল বাণিজ্যিক জাহাজ অবাধে চলাচল করতে পারবে। তবে জাহাজগুলোকে ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক সংস্থার নির্ধারিত ও সমন্বিত রুট অনুসরণ করতে হবে।

ইরানের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক বিবৃতিতে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানান।

বাণিজ্যিক জাহাজের জন্য পথ খুলে দিলেও সামরিক যানের ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানায়, প্রণালি দিয়ে কোনো প্রকার সামরিক যান চলাচল করতে পারবে না। কেবল বেসামরিক জাহাজগুলো ইরানি নৌবাহিনীর অনুমতি সাপেক্ষে নির্ধারিত রুট দিয়ে চলাচল করবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ কঠোর করেছিল তেহরান। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট জাহাজের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল।

অন্যদিকে, গত শনি ও রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রও এই প্রণালিতে এক ধরনের অবরোধ আরোপ করেছিল, যা ইরানি বন্দরে জাহাজ চলাচলকে বাধাগ্রস্ত করছিল।

নাহার/সাকিব

তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.