জানুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীন উদ্ভাবন করেছে ‘থোং-জিওমেট্রি’ নামের এক অনন্য এআই সিস্টেম, যা কেবল গাণিতিক সমস্যার সমাধানই করছে না, বরং মানুষের মতো জটিল গাণিতিক সমাধান দিতেও সক্ষম।
সোমবার বিজ্ঞান সাময়িকী নেচার মেশিন ইন্টেলিজেন্স-এ প্রকাশিত গবেষণাপত্রে এই এআই সিস্টেমের সাফল্যের কথা জানানো হয়েছে।
২০২৪ সালের শুরুতে গুগলের ডিপমাইন্ড তাদের ‘আলফাজিওমেট্রি’ দিয়ে হইচই ফেলে দিয়েছিল। চীনা গবেষকদের দাবি, তাদের তৈরি ‘থোং-জিওমেট্রি’ কার্যক্ষমতা এবং বহুমুখিতায় আলফাজিওমেট্রিকে পুরোপুরি ছাড়িয়ে গেছে। আলফাজিওমেট্রি যেখানে কেবল একটি ‘প্যাসিভ সলভার’ বা পরোক্ষ উপাত্তনির্ভর সমাধানকারী, সেখানে থোং-জিওমেট্রি চৌকস শিক্ষার্থী ও সৃজনশীল শিক্ষক।
থোং-জিওমেট্রির বড় বৈশিষ্ট্য হলো এর গতি ও সাশ্রয়ী ক্ষমতা। আলফাজিওমেট্রির জন্য বিশাল কম্পিউটিং ক্লাস্টার প্রয়োজন হলেও থোং-জিওমেট্রি মাত্র একটি সাধারণ কনজিউমার-গ্রেড জিপিইউ ব্যবহার করে গত ২৫ বছরের সমস্ত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জ্যামিতিক সমস্যা মাত্র ৩৮ মিনিটে সমাধান করতে পারে।
এটি অনুকরণ করে না। মানুষের গাণিতিক বোধ ও নান্দনিকতাকে মডেলিং করে নিজে থেকেই উচ্চমানের জ্যামিতিক সমস্যা তৈরি করতে পারে।
বেইজিং ইনস্টিটিউট ফর জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং পিকিং ইউনিভার্সিটির একাধিক বিভাগ যৌথভাবে এই গবেষণা পরিচালনা করেছে।
সূত্র: সিএমজি
গণিতের নতুন বিস্ময় চীনের ‘থোং-জিওমেট্রি’
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.