নভেম্বর ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শেনচৌ-২০ মিশনের তিন নভোচারী শনিবার ভোরে বেইজিংয়ে পৌঁছেছেন। তারা থিয়ানকং স্পেস স্টেশনে পরিচালিত চিকিৎসা গবেষণার নমুনাগুলো সফলভাবে চীনা বিজ্ঞানীদের কাছে হস্তান্তর করেছেন।
তিন নভোচারী—ছেন তোং, ছেন চোংরুই ও ওয়াং চিয়ে শুক্রবার শেনচৌ-২১ মহাকাশযানে করে নিরাপদে পৃথিবীতে ফেরেন। তারা মোট ২০৪ দিন মহাকাশে অবস্থান করেছেন।
শনিবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে বেইজিং অ্যারোস্পেস সিটিতে পৌঁছালে পরিবার, সহকর্মী ও গবেষকরা তাদের স্বাগত জানান। নভোচারীরা এখন মেডিকেল কোয়ারেন্টাইনে থাকবেন। পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা ও স্বাস্থ্য মূল্যায়ন সম্পন্ন হলে তারা সাংবাদিকদের মুখোমুখি হবেন।
নভোচারীদের সঙ্গে মহাকাশে পরিচালিত চিকিৎসা পরীক্ষার নমুনাগুলো চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের বিজ্ঞানীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
৩ দশমিক ২ কেজি ওজনের প্যাকেটে মোট ১৯৯টি নমুনা রয়েছে। এর মধ্যে আছে—রক্ত, প্রস্রাব, মল, লালা, গলার সোয়াব, মাইক্রোঅর্গানিজম ও কোষ। এসব নমুনা স্পেস স্টেশনের জন্য তৈরি ১৯টি মহাকাশ চিকিৎসা গবেষণা প্রকল্পে ব্যবহৃত হবে।
চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের গবেষক লি ইয়িংহুই বলেন,‘নমুনাগুলো সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শূন্য মাধ্যাকর্ষণ ও মহাকাশযাত্রার মানবদেহে প্রভাব বহুস্তরে বিশ্লেষণ করতে সহায়তা করবে।’
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিসিটিভি
গবেষণার নমুনা নিয়ে বেইজিংয়ে শেনচৌ-২০ নভোচারী দল
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.