Wednesday, June 10, 2026
Live

গবেষণা ও উচ্চশিক্ষায় চীন-বাংলাদেশ সম্পর্ক জোরদারের আহ্বান আইইউবিএটি উপাচার্যের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
গবেষণা ও উচ্চশিক্ষায় চীন-বাংলাদেশ সম্পর্ক জোরদারের আহ্বান আইইউবিএটি উপাচার্যের

ঢাকা, এপ্রিল ২১, সিএমজি বাংলা: শিক্ষা ও ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হিসেবে চীনের বিশ্বব্যাপী খ্যাতির কথা উল্লেখ করে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেছেন, আধুনিক বিশ্বে উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য চীন এখন শিক্ষার্থীদের প্রথম পছন্দ। সোমবার আইইউবিএটিতে আয়োজিত চীনা ভাষা দিবসের উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপাচার্য তার বক্তব্যে বলেন, "৫০০ বছর আগেও চীন ছিল ঐতিহ্য ও জ্ঞানের কেন্দ্রবিন্দু। বর্তমানে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ চীনা ভাষায় কথা বলে। মানসম্মত শিক্ষা এবং উচ্চ র‍্যাঙ্কিংয়ের কারণে আমাদের দেশের অনেক শিক্ষার্থী এখন উচ্চশিক্ষার জন্য চীনের বিশ্ববিদ্যালয়গুলোকে বেছে নিচ্ছে।"

২০১৮ সাল থেকেই আইইউবিএটি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করে আসছে। বিশেষ করে খুনমিংয়ের ইয়ুননান ইউনিভার্সিটির সাথে 'পেরেনিয়াল রাইস' বা বহুবর্ষজীবী ধান নিয়ে একটি সফল যৌথ গবেষণা প্রকল্প চলমান রয়েছে।

উপাচার্য জানান, এই সহযোগিতার চুক্তি নবায়ন এবং নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ইউনিয়ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট বুধবার আইইউবিএটি পরিদর্শনে আসার কথা রয়েছে।

আইইউবিএটি’র দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরে অধ্যাপক আব্দুর রব বলেন, আইইউবিএটি-তে একটি পূর্ণাঙ্গ 'চাইনিজ রিসার্চ সেন্টার' স্থাপনের কাজ চলছে। প্রাথমিকভাবে চীনা ভাষা কোর্সের মাধ্যমে শুরু হলেও পর্যায়ক্রমে এটি বড় পরিসরে কাজ করবে। আইইউবিএটি’র ফ্যাকাল্টি মেম্বারদের চীনের প্রথিতযশা প্রফেসরদের সাথে যৌথ গবেষণায় উৎসাহিত করা হচ্ছে।

নাহার/সাকিব

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.