Wednesday, June 10, 2026
Live

গাড়ি উৎপাদন ও বিক্রিতে নতুন উচ্চতায় চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
গাড়ি উৎপাদন ও বিক্রিতে নতুন উচ্চতায় চীন
জানুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনে গতবছর গাড়ির উৎপাদন ও বিক্রি দুটো তিন কোটি ৪০ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। বুধবার এ তথ্য জানিয়েছে চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিএএএম)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনের মোট গাড়ির উৎপাদন হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ইউনিট, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৪ শতাংশ বেশি। একই সময়ে গাড়ি বিক্রি দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লাখ ইউনিটে, বছরওয়ারি প্রবৃদ্ধি ৯ দশমিক ৪ শতাংশ। টানা ১৭ বছর ধরে বিশ্বে গাড়ি উৎপাদন ও বিক্রিতে শীর্ষ স্থান ধরে রেখেছে চীন। সেইসঙ্গে টানা তৃতীয় বছরের মতো উৎপাদন ও বিক্রি—দুটোই ৩ কোটি ইউনিটের ওপরে। নতুন শক্তিচালিত যানবাহন (এনইভি) খাতে প্রবৃদ্ধিও জোরালো হয়েছে। ২০২৫ সালে এই খাতে উৎপাদন হয়েছে ১ কোটি ৬৬ লাখ ২৬ হাজার ইউনিট এবং বিক্রি ১ কোটি ৬৪ লাখ ৯০ হাজার ইউনিট। এ খাতেও টানা ১১ বছর শীর্ষে চীন। ২০২৫ সালে চীনের মোট গাড়ি রপ্তানি ছাড়িয়েছে ৭০ লাখ ইউনিট, যার মধ্যে শুধু নতুন শক্তিচালিত গাড়িই রপ্তানি হয়েছে ২৬ লাখ ১৫ হাজার ইউনিট—আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.