সম্প্রতি এসওয়াতিনি সফর করেছেন চীনের তাইওয়ানের নেতা লাই ছিং-তে। তার এই সফর ঘিরে তীব্র সমালোচনা করেছে চীনের মূল ভূখণ্ড। শনিবার প্রতিক্রিয়ায় তাকে ‘একগুঁয়ে বিচ্ছিন্নতাবাদী’ এবং সমস্যা সৃষ্টিকারী আখ্যা দিলেন চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয় মুখপাত্র ছেন বিনহুয়া।
সংবাদ সম্মেলনে ছেন বলেন, লাইয়ের এই সফর ছিল ‘গোপনীয় ও কৌশলী’, যা আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি সৃষ্টি করার প্রচেষ্টার অংশ।
তার দাবি, একাধিক দেশ লাইয়ের চার্টার্ড বিমানের জন্য ফ্লাইট অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। এরপরও তিনি গোপনে এসওয়াতিনির একটি বিমান চেপে এই সফর করেন।
এক চীন নীতি মেনে চলা আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন আকাঙ্ক্ষা এবং এটি ইতিহাসের অপরিবর্তনীয় ধারা। চীনের জাতীয় পুনরেকত্রীকরণের ঐতিহাসিক ধারা অপ্রতিরোধ্য এবং তা বাস্তবায়িত হবেই বলে জানান চীনের এ মুখপাত্র।
সূত্র: সিএমজি বাংলা