Wednesday, June 10, 2026
Live

গ্রামীণ জমির চুক্তির মেয়াদ বাড়াতে চীনের নির্দেশিকা জারি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
গ্রামীণ জমির চুক্তির মেয়াদ বাড়াতে চীনের নির্দেশিকা জারি

মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: বুধবার চীন একটি নতুন নির্দেশিকা জারি করেছে, নির্দেশিকায় গ্রামীণ জমির দ্বিতীয় পর্যায়ের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মেয়াদ আরও ৩০ বছর বৃদ্ধির পরীক্ষামূলক প্রকল্পের রূপরেখা দেওয়া হয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টি এবং কেন্দ্রীয় কাউন্সিলের সাধারণ কার্যালয় থেকে যৌথভাবে এই নথিটি প্রকাশ করা হয়। এতে মোট ১৫টি সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলা হয়েছে। যার উদ্দেশ্য মূলত হলো: কৃষকদের জন্য চুক্তিবদ্ধ অধিকার ও স্বার্থ রক্ষা জোরদার করা, গ্রামীণ জমি চুক্তির ব্যবস্থাপনা উন্নত করা এবং সাংগঠনিক কাজ ও নেতৃত্বকে শক্তিশালী করা।

এই নির্দেশিকাটিতে কিছু অপরিবর্তিত নীতির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। গ্রামীণ জমির যৌথ মালিকানা এবং 'কৃষক পরিবার ভিত্তিক জমি চুক্তি ও পরিচালনা ব্যবস্থা' অটুট রাখা। পাশাপাশি কৃষকদের প্রধান অবস্থান নিশ্চিত করা এবং গ্রামীণ সমাজের স্থিতিশীলতা বজায় রাখা।

চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই পাইলট প্রকল্পটি সফলভাবে পরিচালনার জন্য ২০২০ সাল থেকে দেশেটির বিভিন্ন প্রদেশে এই কার্যক্রম সম্প্রসারণ করছে। চলতি বছর চীনের ২৯টি প্রাদেশিক অঞ্চলে এই পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার কথা রয়েছে।

চীনের 'হাউস হোল্ড কন্ট্রাক্ট রেসপন্সিবিলিটি সিস্টেম' অনুযায়ী, গ্রামীণ সকল জমির মালিক মূলত গ্রামীণ সমাজ। তারা যোগ্য পরিবারগুলোকে চাষাবাদের জন্য জমি বরাদ্দ দেয়। ১৯৮০-র দশকে এই চুক্তির মেয়াদ ছিল ১৫ বছর। ১৯৯০ এর দশকে দ্বিতীয় পর্যায়ে চুক্তিতে মেয়াদ আরও ৩০ বছর বাড়ানো হয়। এই পর্যায়ে চুক্তি শেষের মূল সময় ২০২৬ থেকে ২০২৮ সাল।

রাসেল/জেনিফার

তথ্য ও ছবি : সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.