Wednesday, June 10, 2026
Live

গ্রামীণ বয়স্ক সেবা ব্যবস্থা সংস্কারে জোরাল পদক্ষেপ চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
গ্রামীণ বয়স্ক সেবা ব্যবস্থা সংস্কারে জোরাল পদক্ষেপ চীনের

ফয়সল আবদুল্লাহ

চীনে বয়স্ক গ্রামীণ জনগোষ্ঠী বাড়ছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ও বহুমুখী বয়স্ক সেবা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে দেশটি।

বিশেষজ্ঞরা বলছেন, তরুণ শ্রমিকদের শহরমুখী হওয়ার কারণে গ্রামাঞ্চলে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। ফলে শুধু পেনশন বাড়ানো নয়, বরং বাড়িভিত্তিক সেবা, কেন্দ্রীভূত সেবা কেন্দ্র, স্মার্ট প্রযুক্তি ব্যবহার এবং বয়স্ক সেবা খাতকে গ্রামীণ অর্থনীতির নতুন চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং চলতি বছরের সরকারি কর্মপ্রতিবেদনেও গ্রামীণ পেনশন বৃদ্ধি ও বয়স্ক সেবা উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

চীনের সামাজিক বিজ্ঞান একাডেমির গ্রামীণ উন্নয়ন ইনস্টিটিউটের পার্টি সেক্রেটারি তু চিসিওয়ং বলেন, গ্রামাঞ্চলে বয়স্ক মানুষরা ছড়িয়ে-ছিটিয়ে বসবাস করেন। ফলে শহরের মতো স্বাস্থ্যসেবা, দৈনন্দিন সহায়তা বা জরুরি সহায়তা পৌঁছে দেওয়া তুলনামূলক কঠিন। ভবিষ্যতে এ সমস্যা আরও বাড়তে পারে।

চীনের সরকার ইতোমধ্যে নীতিগত সহায়তা জোরদার করেছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, শহর ও গ্রামের বাসিন্দাদের মৌলিক পেনশন নির্ধারণ ও সমন্বয়ের ব্যবস্থা উন্নত করা হবে এবং ধীরে ধীরে পেনশনের পরিমাণ বাড়ানো হবে।

এ বছরের সরকারি কর্মপ্রতিবেদনেও শহর ও গ্রামের বাসিন্দাদের জন্য ন্যূনতম মাসিক মৌলিক পেনশন ২০ ইউয়ান বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

চীনের জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি লু ছিংকুয়ো গ্রামীণ পেনশন ধাপে ধাপে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে মাসিক পেনশন প্রায় ৩০০ ইউয়ান, ২০৩০ সালের মধ্যে ৫০০ ইউয়ান এবং ২০৩৫ সালের মধ্যে ৮০০ ইউয়ানে উন্নীত করা যেতে পারে।

চীনের বার্ষিক গ্রামীণ উন্নয়ন পরিকল্পনায়ও বয়স্কদের সেবা ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বাড়িভিত্তিক সেবা ব্যবস্থাকে প্রধান হিসেবে ধরে খাদ্য সহায়তা, ডে-কেয়ার এবং পুনর্বাসন সেবা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্মার্ট পরিধানযোগ্য যন্ত্র ও পর্যবেক্ষণ প্ল্যাটফর্মের মাধ্যমে বয়স্কদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব।

এ ছাড়া বাড়িতে গিয়ে চুল কাটা বা দৈনন্দিন কাজের মতো সেবাও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরবরাহ করা যেতে পারে।

কুয়ো ওয়েনসিয়া গ্রামীণ বাড়িগুলোকে বয়স্কবান্ধব করে তুলতে অ্যান্টি-স্লিপ মেঝে, হাতল এবং জরুরি কল ডিভাইস স্থাপনের প্রস্তাব দিয়েছেন।

অন্যদিকে চিন লি মনে করেন, পরিবারভিত্তিক পরিচর্যাকারীদেরও সহায়তা দেওয়া জরুরি। তিনি গৃহভিত্তিক পরিচর্যাকে সেবা খাতের সঙ্গে যুক্ত করা এবং প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরামর্শ দিয়েছেন।

তার মতে, কমিউনিটি পর্যায়ের বয়স্ক সেবা কেন্দ্রগুলোকে এমনভাবে গড়ে তোলা উচিত, যেখানে খাবার, চিকিৎসা সহায়তা এবং গোসলের মতো প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে।

বিশেষজ্ঞরা আরও বলেন, অপেক্ষাকৃত কম বয়সী প্রবীণদের স্বেচ্ছাসেবামূলকভাবে অন্য বয়স্কদের দেখভালেও উৎসাহিত করা যেতে পারে। এতে তারা ভবিষ্যতে নিজেদের জন্যও সেবা পাওয়ার সুযোগ তৈরি করতে পারবেন।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.