কুয়াংতোং-হংকং-মাকাও গ্রেটার বে এরিয়া কালচারাল ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৫ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে এই সম্মেলন শুরু হয়। তিন দিনব্যাপী এই সম্মেলনে ১১০টিরও বেশি বিনিয়োগ সংস্থা এবং ৩০০-র বেশি সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টির কুয়াংতোং প্রাদেশিক কমিটির প্রচার বিভাগ আয়োজিত এ সম্মেলনে মূল থিম্যাটিক কনফারেন্স, বিভিন্ন প্রকল্পের রোডশোসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে সাংস্কৃতিক শিল্পের উন্নয়নমূলক প্রকল্পগুলোর সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ করানো হবে। সম্মেলনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের উদ্বোধন করা হয়েছে, যেখানে আর্থিক সরঞ্জাম ও সেবা কীভাবে সাংস্কৃতিক শিল্পের প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করতে পারে—সে বিষয়ে বিশদ বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। এর আগে দু’বার সফলভাবে অনুষ্ঠিত এ সম্মেলন বিনিয়োগ ও অর্থায়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গ্রেটার বে এরিয়া গঠিত চীনের হংকং ও মাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলসহ কুয়াংতোং প্রদেশের নয়টি শহর নিয়ে। সূত্র: সিএমজি
গ্রেটার বে এরিয়া কালচারাল ইনভেস্টমেন্ট কনফারেন্স কুয়াংচৌতে উদ্বোধন
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.