Wednesday, June 10, 2026
Live

চরম আবহাওয়া মোকাবিলায় নতুন পূর্বাভাস ব্যবস্থা চীনে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চরম আবহাওয়া মোকাবিলায় নতুন পূর্বাভাস ব্যবস্থা চীনে
শুভ আনোয়ার ২০২৬ সালের মধ্যেই আবহাওয়ার পূর্বাভাসে নিজেদের সক্ষমতা আরও উন্নত করতে কোমর বেঁধে নেমেছে চীন। আর সে লক্ষ্যেই চরম আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় একটি নতুন পূর্বাভাস ব্যবস্থা গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে দেশটি। সোমবার থেকে শুরু হওয়া আবহাওয়া বিষয়ক জাতীয় সম্মেলনে জানানো হয় এ কথা। চায়না মিটিওরোলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ছেন চেনলিন জানান, চীন শিগগিরই একটি ‘ইমিনেন্ট ওয়ার্নিং সিস্টেম’ বা তাৎক্ষণিক সতর্কবার্তা ব্যবস্থার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবে। এর আওতায় টাইফুন ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসকে আরও নির্ভুল করতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সম্মেলনে গত বছরের সাফল্যের কথা তুলে ধরে ছেন জানান, চীন দক্ষতার সঙ্গে চরম আবহাওয়াজনিত দুর্যোগ মোকাবিলা করেছে। এর মধ্যে রয়েছে—বন্যা মৌসুমে বিভিন্ন সময় সঠিক পূর্বাভাস দেওয়া, টাইফুনের নিখুঁত গতিপথ নির্ণয়, দুর্যোগ প্রস্তুতি ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে বিভিন্ন সরকারি দপ্তরে সমন্বয় বৃদ্ধি। ২০২৬ সালের কর্মপরিকল্পনায় কৃষিখাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষির জন্য একটি নতুন আবহাওয়া পরিষেবা ব্যবস্থা গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে বলেও জানান ছেন। সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.