Wednesday, June 10, 2026
Live

চলতি বছরের এনপিসি ও সিপিপিসিসি-র প্রেস সেন্টার চালু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চলতি বছরের এনপিসি ও সিপিপিসিসি-র প্রেস সেন্টার চালু

বেইজিংয়ের মিডিয়া সেন্টারে, চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি) এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র প্রেস সেন্টার, আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ১৪তম এনপিসি’র চতুর্থ অধিবেশন এবং ১৪তম সিপিপিসিসি’র চতুর্থ অধিবেশন যথাক্রমে ৫ মার্চ ও ৪ মার্চ বেইজিংয়ে শুরু হবে। প্রেস সেন্টার জানিয়েছে, তিন হাজারেরও বেশি দেশী-বিদেশী সাংবাদিক দুটি অধিবেশন কাভার করার জন্য নিবন্ধন করেছেন। প্রেস সেন্টার উন্মুক্ততা ও স্বচ্ছতার নীতি মেনে চলবে এবং দুই অধিবেশন কাভার করতে আসা সাংবাদিকদের সংশ্লিষ্ট পরিষেবা দেবে।

চলতি বছর চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী এবং পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনা-বর্ষ। এনপিসি এবং সিপিপিসিসি অধিবেশন চলাকালীন, অর্থনৈতিক, জীবিকা ও কূটনৈতিক বিষয়গুলোর ওপর সংবাদ সম্মেলনের পাশাপাশি, সাক্ষাত্কার কার্যক্রমের একটি সিরিজ প্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে। মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে, জনসাধারণের উদ্বেগ মোকাবিলা করতে, এবং জাতীয় নীতি ও উন্নয়নের দিকনির্দেশনা ব্যাখ্যা করতে, দেশীয় ও আন্তর্জাতিক আগ্রহের আলোচিত বিষয়গুলোতে মনোনিবেশ করতে রাষ্ট্রীয় পরিষদের সংশ্লিষ্ট বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানাবে প্রেস সেন্টার।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.