Wednesday, June 10, 2026
Live

চলতি বছরের প্রথম ৩ মাসে চীনের পণ্য আমদানি ও রপ্তানির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চলতি বছরের প্রথম ৩ মাসে চীনের পণ্য আমদানি ও রপ্তানির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে

আজ (মঙ্গলবার) সকালে ১০টায় চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে চলতি বছরের প্রথম ৩ মাসে আমদানি ও রপ্তানির তথ্য তুলে ধরেছেন চীনের শুল্ক বিভাগের উপপ্রধান ওয়াং চুন।

চলতি বছরের প্রথম ৩ মাসে চীনের মাল আমদানি ও রপ্তানির পরিমাণ ১১.৮৪ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে। এর মধ্যে রপ্তানির পরিমাণ ৬.৮৫ ট্রিলিয়ন ইউয়ান এবং আমদানির পরিমাণ ৪.৯৯ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে।

গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম কোয়ার্টারে আমদানি ও রপ্তানির পরিমাণ প্রথমবারের মতো ১১ ট্রিলিয়ন ইউয়ানে ছাড়িয়েছে, যা গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। চীনের বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের আমদানি ও রপ্তানির পরিমাণ ৬.৭৮ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬.২ শতাংশ বেশি এবং চীনের মোট আমদানি ও রপ্তানির পরিমাণের ৫৭.৩ শতাংশে দাঁড়িয়েছে। বাজারের বহুমুখীতা আরও সম্প্রসারিত হয়েছে। ‘বেল্ট এ্যান্ড রোড’ উদ্যোগের সংশ্লিষ্ট দেশের সঙ্গে আমদানি ও রপ্তানির পরিমাণ ৬.০৬ ট্রিলিয়ন ইউয়ান, এর প্রবৃদ্ধির হার ১৪.২ শতাংশ। তা ছাড়া, রপ্তানির নতুন চালিকাশক্তি অব্যাহতভাবে বাড়ছে, প্রথম কোয়ার্টারে ইলেক্ট্রোমেকানিক্যাল পণ্যের রপ্তানি ৪.৩৪ ট্রিলিয়ন ইউয়ান, তাতে ইভি গাড়ি, লিথিয়াম ব্যাটারি এবং বায়ু টারবাইনের দ্রুত প্রবৃদ্ধি পেয়েছে। এ ছাড়া, দেশের অভ্যন্তরীণ চাহিদায় আমদানির প্রবৃদ্ধি সৃষ্টি করেছে।

(সুবর্ণা/তৌহিদ/স্বর্ণা)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.