Wednesday, June 10, 2026
Live

চলতি বছর দারিদ্র্য বিমোচনে স্থিতিশীল সাফল্য চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চলতি বছর দারিদ্র্য বিমোচনে স্থিতিশীল সাফল্য চীনের
ডিসেম্বর ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দারিদ্র্য বিমোচনের সাফল্য ২০২৫ সালজুড়ে স্থিতিশীল আছে। চীনজুড়ে এ সাফল্য আরও সুদৃঢ় ও বিস্তৃত হয়েছে। বুধবার কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় জানায়, চীনজুড়ে সহায়তা নীতির বাস্তবায়ন স্থিতিশীল ছিল, যা বৃহৎ পরিসরে দারিদ্র্যে ফিরে যাওয়ার ঝুঁকি ঠেকাতে ভূমিকা রেখেছে। ২০২৫ সালে ৭ লাখের বেশি মানুষকে চিহ্নিত করে সহায়তা দেওয়া হয়েছে। এতে তাদের পুনরায় দারিদ্র্যে ফেরার ঝুঁকি দূর করা গেছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান ও নিরাপদ পানির মতো মৌলিক নিশ্চয়তা আরও শক্তিশালী হয়েছে। যারা দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে, সেই ৮৩২টি কাউন্টি এখন নিজেদের স্বকীয়তা-সম্পন্ন শক্তিশালী শিল্প গড়ে তুলতে সক্ষম হয়েছে। দারিদ্র্যসীমা থেকে উঠে আসা মানুষগুলোর মধ্যে ৩ কোটি মানুষের কর্মসংস্থান এখন স্থিতিশীল। ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকে ওই কাউন্টিগুলোর গ্রামীণ বাসিন্দাদের মাথাপিছু ব্যবহারযোগ্য আয় দাঁড়িয়েছে ১৩ হাজার ১৫৮ ইউয়ানে। যা দেশের সামগ্রিক গ্রামীণ আয়ের প্রবৃদ্ধির তুলনায় দশমিক ৫ শতাংশ পয়েন্ট বেশি। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.