Wednesday, June 10, 2026
Live

চাও ল্যচি’র সঙ্গে অস্ট্রিয়ার উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চাও ল্যচি’র সঙ্গে অস্ট্রিয়ার উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

“চীন- অষ্ট্রিয়া দুই দেশের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে, একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগগুলো বিবেচনায় রাখতে, সবুজ রূপান্তর ও ডিজিটাল অর্থনীতির মতো ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে, অস্ট্রিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক- চীন।”- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন- চীনের শীর্ষ আইনপ্রণেতা এবং জাতীয় গণকংগ্রেস-এনপিসি’র স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি।

মঙ্গলবার বেইজিংয়ে অস্ট্রিয়ার ফেডারেল কাউন্সিলের প্রেসিডেন্ট মার্কাস স্টটারের নেতৃত্বে অস্ট্রিয়া-চীন মৈত্রী সমিতির একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি এ প্রত্যাশার কথা জানান।

চাও বলেন, চীনের এনপিসি অস্ট্রিয়ার সংসদের সাথে আদান-প্রদান বাড়াতে, আইন প্রণয়ন ও তদারকির ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করতে এবং বাস্তব সহযোগিতার জন্য একটি আইনি পরিবেশ গড়ে তুলতে ইচ্ছুক। তিনি জাতীয় আর্থ-সামাজিক উন্নয়নের জন্য চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২৬-২০৩০) রূপরেখা সম্পর্কেও অবহিত করেন প্রতিনিধিদলকে।

জবাবে স্টটার বলেন, “অস্ট্রিয়ার পক্ষ থেকে চীনের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এবং অর্থনীতি ও বাণিজ্য, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে আদান-প্রদান, আইন প্রণয়নসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব জোরদার করতে তাঁর দেশ চীনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।”

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.