নভেম্বর ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রাজধানী বেইজিং ও ওমানের রাজধানী মাস্কটের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই রুটের উদ্বোধন করা হয়। রোববার সন্ধ্যায় একটি চায়না ইস্টার্ন বিমান মাস্কট আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়েতে নামার মধ্য দিয়ে সরাসরি এই নতুন ফ্লাইট রুটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে ওমানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ চিয়ান বলেন, বেইজিং–মাস্কট রুট চালু হওয়ায় চীন–আরব রাষ্ট্রসম্মেলন এবং চীন–জিসিসি সম্মেলনে গৃহীত নানা অঙ্গীকার বাস্তবায়ন আরও সহজ হবে। পাশাপাশি দুই দেশের রাজনৈতিক, কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে।
চায়না ইস্টার্ন এয়ারলাইন্স গ্রুপের নির্বাহী সহ-সভাপতি লি ইয়ে জানান, মধ্যপ্রাচ্যে নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে বেইজিং–মাস্কট রুটটি এ বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দূরপাল্লার সংযোগ। এই ফ্লাইট ব্যবসা, সংস্কৃতি, শিক্ষা ও পর্যটন বিনিময়ে নতুন সম্ভাবনা তৈরি করবে।
ওমানের ঐতিহ্য ও পর্যটনমন্ত্রী সালিম বিন মোহাম্মদ আল মাহরুকি বলেন, চীন বিশ্বের অন্যতম বড় পর্যটন বাজার। নতুন এই রুট দুই দেশের পর্যটন খাতকে আরও গতিশীল করে তুলবে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি-সিনহুয়া
চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বেইজিং–মাস্কট সরাসরি ফ্লাইট চালু
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.