Tuesday, May 12, 2026
Live

চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রহমান

চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রহমান

মে ১১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রহমান আজ (সোমবার) বিকেলে বেইজিং পৌঁছেছেন। এর মাধ্যমে তাঁর চার দিনের রাষ্ট্রীয় সফর শুরু হলো।

বর্তমানে চীন ও তাজিকিস্তানের মধ্যকার সম্পর্ক ইতিহাসের সেরা পর্যায়ে রয়েছে। দুই দেশের রাষ্ট্রপ্রধানরা ঘনিষ্ঠ যোগাযোগ ও কৌশলগত সংলাপ বজায় রেখেছেন এবং এর মাধ্যমে দৃঢ় পারস্পরিক বিশ্বাস ও গভীর বন্ধুত্ব গড়ে তুলেছেন। তাঁদের কৌশলগত নির্দেশনায় চীন-তাজিকিস্তানের নতুন যুগের 'সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব' সব ক্ষেত্রেই স্থিতিশীল উন্নয়ন বজায় রেখেছে। সম্পর্কটি নতুন উচ্চতায় পৌঁছেছে এবং শক্তিশালী গতিশীলতা ধরে রেখেছে। চীন ও তাজিকিস্তানের রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস নতুন উচ্চতায় উন্নীত হয়েছে, বাণিজ্যের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে, আন্তর্জাতিক সমন্বয় ফলপ্রসূ হয়েছে এবং জনগণের মধ্যকার বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে—যা প্রকৃত অর্থেই দেশ দুটিকে একটি সর্বাত্মক কৌশলগত অংশীদারে পরিণত করেছে।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রহমান এ পর্যন্ত ২২ বার চীন সফর করেছেন। সর্বশেষ তিনি ২০২৫ সালের আগস্টের শেষ ও সেপ্টেম্বরের শুরুর দিকে চীন সফর করেন। সেসময় তিনি শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে এবং চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবিরোধী যুদ্ধে জয়ের ৮০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। (স্বর্ণা/তৌহিদ/লিলি)

塔吉克斯坦总统拉赫蒙抵达北京开始访华

应国家主席习近平邀请,塔吉克斯坦总统埃莫马利·拉赫蒙今天(5月11日)下午抵达北京,开始对中国进行为期四天的国事访问。

当前,中塔关系处于历史最好时期。两国元首保持密切交往和战略沟通,建立了牢固互信和深厚友谊。在两国元首的战略引领下,中塔新时代全面战略合作伙伴关系在各领域保持稳定发展,达到新的高水平并保持强劲势头。中塔政治互信达到新高度,贸易保持增长势头,国际协作富有成效,人民友谊历久弥坚,已成为名副其实的全面战略伙伴。

塔吉克斯坦总统拉赫蒙曾22次来华,最近一次是2025年8月底9月初来华出席上海合作组织峰会和纪念中国人民抗日战争暨世界反法西斯战争胜利80周年活动。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.