Wednesday, June 10, 2026
Live

চার মাসে ৭০টি নতুন আন্তর্জাতিক আকাশপথ চালু চীনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চার মাসে ৭০টি নতুন আন্তর্জাতিক আকাশপথ চালু চীনের

মে ১৪, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্ব বাণিজ্য এবং আন্তঃসীমান্ত ই-কমার্সের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে চলতি বছরের শুরু থেকেই নিজেদের আন্তর্জাতিক বিমান কার্গো নেটওয়ার্ক বা আকাশপথে পণ্য পরিবহন ব্যবস্থা ব্যাপক সম্প্রসারণ করেছে চীন। বছরের প্রথম চার মাসেই দেশটি প্রায় ৭০টি নতুন আন্তর্জাতিক রুট চালু করেছে।

চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিং-এর এভিয়েশন লজিস্টিক শাখা জানিয়েছে, কেবল এপ্রিল মাসেই দেশজুড়ে মোট ২১টি নতুন আন্তর্জাতিক এয়ার কার্গো রুট খোলা হয়েছে। এর ফলে ৩০ এপ্রিল পর্যন্ত নতুন রুটের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৮টিতে। এই নতুন রুটগুলোর মাধ্যমে প্রতি সপ্তাহে অতিরিক্ত ১৬০টিরও বেশি রাউন্ড-ট্রিপ (যাওয়া-আসা) ফ্লাইট পরিচালিত হচ্ছে।

নতুন আকাশপথগুলোর ভৌগোলিক বণ্টন বিশ্লেষণ করলে দেখা যায়, এশিয়ায় ২৭টি, উত্তর আমেরিকায় ৯টি এবং দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় একটি করে নতুন রুট চালু করা হয়েছে; তবে সবচেয়ে বেশি সংযোগ বাড়ানো হয়েছে ইউরোপের সাথে, যেখানে রুটের সংখ্যা ৩০টি। এই রুটগুলোতে মূলত ই-কমার্স সামগ্রী, উচ্চ-প্রযুক্তি সম্পন্ন ম্যানুফ্যাকচারিং পণ্য এবং উচ্চ-মূল্য সংযোজিত পণ্যের পাশাপাশি দ্রুত পচনশীল বিভিন্ন সামগ্রী পরিবহনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিং-এর প্রধান অর্থনীতিবিদ ছুই ছোংফু বলেন, ‘গত বছর থেকেই চীনের আন্তর্জাতিক এয়ার কার্গো রুটগুলো খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এই ধারা বছরের প্রথম চার মাসেও অব্যাহত রয়েছে। কার্গো রুটের এই ঘন নেটওয়ার্ক একদিকে যেমন চীনের বৈশ্বিক লজিস্টিক চ্যানেল বা পণ্য পরিবহন ব্যবস্থার উন্নতিকে তুলে ধরে, অন্যদিকে এটি চীনের সরবরাহ ব্যবস্থার ক্রমবর্ধমান স্থিতিস্থাপকতাকেও প্রতিফলিত করে।

শুভ/সাকিব

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.