Wednesday, June 10, 2026
Live

চায়না আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপো ২০২৬-এ অংশ নিচ্ছে ৫০০-এর বেশি প্রতিষ্ঠান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চায়না আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপো ২০২৬-এ অংশ নিচ্ছে ৫০০-এর বেশি প্রতিষ্ঠান

মার্চ ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে ২২ থেকে ২৬ জুন অনুষ্ঠিতব্য চতুর্থ চায়না আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপোতে এরইমধ্যেই ৫০০-এর বেশি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে। শনিবার এ তথ্য জানিয়েছে চীনের বাণিজ্য উন্নয়ন সংস্থার(সিসিপিআইটি) মুখপাত্র ওয়াং ওয়েনশুয়াই। মুখপাত্র জানান, বিদেশি অংশগ্রহণ বাড়াতে সিসিপিআইটি এখন পর্যন্ত চীনের বাইরে ১৮টি রোডশো আয়োজন করা হয়েছে। এর আগে তৃতীয় এক্সপোতে বিদেশি প্রদর্শনকারীদের অনুপাত ছিল ৩৫ শতাংশ, যেখানে ৪০ জনেরও বেশি ফর্চুন ৫০০ কোম্পানি প্রধান এবং ১৭২টি বিদেশি প্রতিনিধি দল চীনে অংশগ্রহণ করেছিলেন। এক্সপোতে আধুনিক উৎপাদন, পরিচ্ছন্ন জ্বালানি, বুদ্ধিমান যানবাহন, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্যকর জীবনধারা, সবুজ কৃষি এবং সাপ্লাই চেইন সেবাসহ কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিশেষ জোন থাকবে, যেখানে ডেটা, কম্পিউটিং শক্তি ও অ্যাপ্লিকেশন প্রদর্শন করা হবে। চায়না আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপো হলো বিশ্বের প্রথম জাতীয়-স্তরের এক্সপো, যা সরবরাহ চেইনকে কেন্দ্র করে আয়োজন করা হয়। প্রথম এক্সপো অনুষ্ঠিত হয় ২০২৩ সালে। নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.