ভারী বর্ষণ ও শিলা বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব চীনের চিয়াংসি প্রদেশ ও ফুচিয়ান প্রদেশের জনজীবন। বৈরী আবহাওয়ায় বাড়ি-ঘর, ফসল ও বিদ্যুৎ লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে চিয়াংসি ও ফুচৌ’র কিছু অংশে শিলাবৃষ্টির পাশাপাশি প্রবল দমকা হাওয়া ও মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে, যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে।
ইছুনের ইফেং কাউন্টির ফাংসি শহরে ঝোড়ো হাওয়ায় কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরাঞ্চলের কিছু কাউন্টির সড়ক প্লাবিত হওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এমন দুর্যোগে জরুরি সহায়তা দেওয়ার পাশাপাশি উদ্ধার তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ।
এপ্রিলজুড়ে ঘন ঘন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় চিয়াংসি প্রাদেশিক আবহাওয়া বিভাগ দ্বিতীয় পর্যায়ের দুর্যোগ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
সূত্র: সিএমজি বাংলা