Wednesday, June 10, 2026
Live

চীন–যুক্তরাজ্য অর্থনৈতিক ও বাণিজ্য ফোরামে গভীর সহযোগিতার অঙ্গীকার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন–যুক্তরাজ্য অর্থনৈতিক ও বাণিজ্য ফোরামে গভীর সহযোগিতার অঙ্গীকার

পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন সম্ভাবনা অনুসন্ধানের লক্ষ্যে বুধবার লন্ডনে অষ্টম চীন–যুক্তরাজ্য অর্থনৈতিক ও বাণিজ্য ফোরাম অনুষ্ঠিত হয়েছে। মার্চেন্ট টেইলরস হলে আয়োজিত এই সম্মেলনে সরকার, ব্যবসা, অর্থায়ন এবং একাডেমিক ক্ষেত্রের প্রায় ৩৫০ জন প্রতিনিধি অংশ নেন।

‘ঐক্যের গতিধারা, যৌথ ভবিষ্যতের জন্য গভীরতর সহযোগিতা’—এই প্রতিপাদ্যে ফোরামের মূল আয়োজক ছিল ইউকের চায়না চেম্বার অব কমার্স। সহযোগিতা করেছে যুক্তরাজ্যে নিযুক্ত চীনা দূতাবাস, যুক্তরাজ্যের বাণিজ্য ও ব্যবসা বিভাগ এবং বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ব্রিটিশ প্রতিষ্ঠান।

চলতি বছরের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চীন সফর, চীনের দুই অধিবেশনে গৃহীত নতুন নীতিমালা এবং চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনা এই আলোচনার পটভূমি হিসেবে কাজ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিসিসিইউকে-এর চেয়ারম্যান ফাং ওয়েনচিয়ান বলেন, এই ফোরাম দুই দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তিনি এই পারস্পরিক অগ্রগতিকে বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং ব্যবসায়ীদের দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান।

যুক্তরাজ্যে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চেং চিকুয়াং বলেন, দুই দেশের ব্যবসায়িক সম্প্রদায় দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় সম্পর্ক অগ্রসর করার চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বিশ্বজুড়ে অস্থিরতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘সঠিক কাজ করার ক্ষেত্রে আমাদের পিছিয়ে পড়া উচিত নয়, বরং সামনে এগিয়ে যেতে হবে।’

ফোরামে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। চীনের ‘নতুন গুণগত উৎপাদন শক্তি’ বিকাশ থেকে সৃষ্ট সুযোগ, উন্নত উৎপাদন ব্যবস্থা, পরিবেশবান্ধব রূপান্তর এবং বৈশ্বিক বাজার সম্প্রসারণে ব্যবহারিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

রাসেল/ফয়সল

তথ্য ও ফাইল ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.