চীন ও যুক্তরাষ্ট্রের উচিত পারস্পরিক সহযোগিতার তালিকা দীর্ঘ এবং সমস্যার তালিকা সংক্ষিপ্ত করা। মঙ্গলবার বেইজিংয়ে কোহেন গ্রুপের সিনিয়র কাউন্সেলর ক্রেগ অ্যালেনের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন চীনের উপ–প্রধানমন্ত্রী হ্য লিফেং।
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য হ্য লিফেং বলেন, এ বছরের শুরু থেকে দুই দেশের রাষ্ট্রপ্রধান একাধিকবার টেলিফোনে কথা বলেছেন এবং দক্ষিণ কোরিয়ার বুসানে সাক্ষাৎ করে গুরুত্বপূর্ণ অভিন্ন মতামতে পৌঁছেছেন।
হ্য লিফেং জানান, চীন শিগগিরই ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২৬–২০৩০) শুরু করতে যাচ্ছে, যেখানে উচ্চমানের উন্মুক্ততার বিস্তৃতি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আরও বেশি প্রতিষ্ঠানকে চীনে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য স্বাগত জানানো হবে।
ক্রেগ অ্যালেন জানান, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার করার জন্য তিনি সেতুবন্ধন হিসেবে কাজ করতে আগ্রহী।
সূত্র: সিএমজি
চীন–যুক্তরাষ্ট্রের সহযোগিতার পরিসর বাড়ানোর আহ্বান চীনা উপ–প্রধানমন্ত্রীর
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.