Wednesday, June 10, 2026
Live

চীনাদের সঙ্গে ব্যবসায় সফলতার গল্প শোনালেন মিশরের মাহমুদ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনাদের সঙ্গে ব্যবসায় সফলতার গল্প শোনালেন মিশরের মাহমুদ

মে ১৪, সিএমজি বাংলা ডেস্ক: আফ্রিকার দোকান ও হোটেলগুলোতে ব্যাপক বেড়েছে চীনা ক্রীড়া সরঞ্জামের বিক্রি। আর এর পেছনে রয়েছে এক মিশরীয় আমদানিকারক আদেল মাহমুদের সাফল্য। এ সফলতার কারণ হিসেবে তিনি চীনা সরবরাহকারীদের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, উদ্ভাবনী মানসিকতা, প্রতিযোগিতামূলক মূল্য এবং উচ্চমানসম্পন্ন পণ্যের ভূয়সী প্রশংসা করেছেন।

মাহমুদের প্রতিষ্ঠান ক্রীড়া সরঞ্জাম ব্যবসায় দক্ষতা দেখিয়েছে। প্রতিষ্ঠানটি ট্রেডমিল, স্ট্রেন্থ-ট্রেনিং যন্ত্র ও ফিটনেস সরঞ্জামসহ সব পণ্যই চীন থেকে আমদানি করে। আদেল গত ১৪ বছর ধরে নিয়মিত চীন সফর করছেন এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করছেন।

সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আদেল মাহমুদ বলেন, ‘আমরা ২০১২ সালে চীন থেকে আমদানি শুরু করি এবং তা অব্যাহত আছে। চীনা নির্মাতাদের সঙ্গে কাজ করা আমাদের সেরা সিদ্ধান্তগুলোর একটি। চীনা অংশীদারদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত মসৃণ ছিল এবং প্রবৃদ্ধিও উল্লেখযোগ্য। প্রতি বছর পরিদর্শনের জন্য চীনে গেলে আমরা সেখানে নতুন কিছু দেখতে পাই।’

নিজের ব্যবসা সম্প্রসারণের জন্য তিনি ২৫ বার চীন সফর করেছেন। এ সময় তিনি কারখানা পরিদর্শন, সরবরাহকারীদের সঙ্গে বৈঠক এবং বিশেষায়িত বাণিজ্য মেলায় অংশ নিয়েছেন। দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্কের নেটওয়ার্ক গড়ে তোলার ফলে তিনি চীনা অংশীদারদের সবসময় উদ্ভাবনী হিসেবে দেখছেন।

আদেল বলেন, ‘চীনা অংশীদারদের কাছ থেকে সবসময় যে উত্তর পাই তা হলো- ‘হ্যাঁ, হ্যাঁ, আমরা এটা করতে পারি।’ আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা সব সময় দাম না বাড়িয়েও কাজটি করতে পারেন। বরং অতিরিক্ত খরচ ছাড়াই কাজটি করতে আনন্দবোধ করেন। চীনা উদ্যোক্তাদের সঙ্গে আমাদের পারস্পরিক সহযোগিতা চমৎকার।’

আদেল মাহমুদের মতে, এই অর্থনৈতিক সহযোগিতা দ্রুত বিকাশমান এ খাতে মিশর ও চীন উভয়ের জন্যই নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। এতে বছর বছর ধরে সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী করছে।

তিনি আরও বলেন, 'উচ্চমানের পণ্য, যৌক্তিক মূল্য এবং চমৎকার কার্যকারিতা—এটাই সাফল্যের গোপন রহস্য। যদি এসব উপাদান বছর বছর আরও উন্নত হয়, তাহলে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সবই আপনার হাতে থাকবে। চীন পণ্যের ধারাবাহিকতা, উন্নত মান, সবসময় প্রতিযোগিতাহীন মূল্য এবং কল্পনাতীত সব সুবিধার নিশ্চয়তা দেয়।'

বর্তমানে মাহমুদের প্রতিষ্ঠান মিশরজুড়ে জিমনেসিয়াম, হোটেল ও ক্রীড়াকেন্দ্রে সরঞ্জাম সরবরাহ করছে, যা চীন ও আফ্রিকার মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

সাকিব/শুভ

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.