ফেব্রুয়ারি ১৭,সিএমজি বাংলা ডেস্ক: শুরু হয়েছে চীনা নববর্ষ—অশ্ববর্ষ বা ইয়ার অব্ হর্স। এই উপলক্ষ্যে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত চীনের জনগণ এবং চীনা বংশোদ্ভূত কম্বোডিয়ানদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় হুন মানেত বলেন, প্রাচীনকাল থেকেই কম্বোডিয়া এবং চীনের মানুষ একে অপরের সুখে-দুখে ও বিপদে-আপদে সবসময় পাশে থেকেছে।
তিনি আরও বলেন, "কম্বোডিয়ার সরকারের পক্ষ থেকে আমি সকল চীনা নাগরিক এবং চীনা বংশোদ্ভূত কম্বোডিয়ানদের অভিনন্দন জানাচ্ছি। যারা সেই প্রাচীনকাল থেকেই আমাদের সাথে আনন্দ এবং কষ্ট ভাগ করে নিয়েছেন, তাদের এই উৎসবে আমি একাত্মতা প্রকাশ করছি।"
কম্বোডিয়ার আর্থ-সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকার জন্য বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চীনা নাগরিক এবং চীনা বংশোদ্ভূত কম্বোডিয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হুন মানেত।
সোমবার রাজপ্রাসাদে চীনা নববর্ষ উদযাপনের জন্য ঐতিহ্যবাহী সিংহ নৃত্য পরিবেশন করেন লোকশিল্পীরা। কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং রাজপ্রাসাদ বিষয়ক মন্ত্রী কুই সোফাল তাদের স্বাগত জানান।
কম্বোডিয়ার ইন্টারন্যাশনাল রিলেশনস ইনস্টিটিউটের মহাপরিচালক কিন ফিয়া বলেন, দুই দেশের গভীর সাংস্কৃতিক সম্পর্কের কারণে কম্বোডিয়ায় চীনা নববর্ষ ব্যাপকভাবে উদযাপিত হয়।
তিনি আরও জানান, ‘অনেক কম্বোডিয়ান তাদের পূর্বপুরুষদের শিকড় চীনে খুঁজে পান। এই উৎসবটি সাংস্কৃতিক পরিচয় এবং সম্পর্কের বোধকে আরও দৃঢ় করে। তাছাড়া, এই আয়োজনটি সামাজিক বন্ধন বাড়িয়ে তোলে এবং পুরো সম্প্রদায়কে আনন্দ ও উৎসবের আমেজে একত্রিত করে।"
রাসেল/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া
চীনা জনগণকে বসন্ত উৎসবের শুভেচ্ছা কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.