জানুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ান প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের দুটি জাহাজের চলাচল গভীরভাবে পর্যবেক্ষণ করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত এই চলাচল নিশ্চিত করেছেন পিএলএ-এর পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ডের মুখপাত্র শু ছেংহুয়া।
বিবৃতিতে শু ছেংহুয়া বলেন, দুটি জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ করতে নৌ ও বিমান বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়েছে।
সু ছেংহুয়া বলেন, এই দুটি জাহাজ হলো যুক্তরাষ্ট্রের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস জন ফিন এবং সমুদ্র গবেষণা জাহাজ ইউএসএনএস মেরি সিয়ার্স।
তিনি আরও বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা, পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পিএলএ পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ড সর্বদা উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
নাহার/আজাদ
তথ্য ও ছবি-সিনহুয়া
চীনা তাইওয়ান প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ পিএলএ-র নজরে
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.