Wednesday, June 10, 2026
Live

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাই রাজকুমারীর বৈঠক, সহযোগিতা জোরদারের আশাবাদ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাই রাজকুমারীর বৈঠক, সহযোগিতা জোরদারের আশাবাদ

এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: থাইল্যান্ডের রাজকুমারী মাহা ছাকরি সিরিনধর্নের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার বেইজিংয়ের এই বৈঠক করেন তিনি।

বৈঠকে ওয়াং ই বলেন, গত বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ন দুই দেশের মধ্যে অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছেন। এটি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পথনির্দেশনা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাজকুমারী সিরিনধর্নকে চীনা জনগণের পুরোনো ও ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে ওয়াং ই বলেন, তিনি চীনের সংস্কার ও উন্মুক্তকরণ এবং আধুনিকায়নের অগ্রযাত্রার প্রত্যক্ষ সাক্ষী। একইসঙ্গে চীন-থাইল্যান্ড বন্ধুত্ব জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি আরও বলেন, দু’দেশের শীর্ষ নেতাদের ঐকমত্যকে ভিত্তি করে চীন, থাইল্যান্ডের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে আগ্রহী। বিশেষ করে উচ্চপ্রযুক্তি, শিক্ষা এবং জনজীবন সংশ্লিষ্ট খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

অন্যদিকে, রাজকুমারী সিরিনধর্ন চীনের সমর্থনের প্রশংসা করে বলেন, ভবিষ্যতে দু’দেশের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদান আরও বাড়ানো প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, চিকিৎসা, সংস্কৃতি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি।

নাহার/হাশিম

তথ্য ও ছবি-সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.