ফেব্রুয়ারি ৫, সিএমজি বাংলা ডেস্ক: একটি চীনা বায়ু শক্তি সংস্থার বিরুদ্ধে বিদেশি সহায়তা নিয়ন্ত্রণ অনুযায়ী ইউরোপিয়ান কমিশনের (ইসি) তদন্ত শুরুর সিদ্ধান্তে দেশটি ‘গুরুতর উদ্বেগ ও তীব্র অসন্তোষ’ প্রকাশ করেছে চীন। বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য।
মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন প্রায়শই এফএসআর ব্যবহার করে চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত চালায়। এখন বায়ু শক্তি এবং সুরক্ষা পরিদর্শন যন্ত্রপাতি সংস্থার ওপর যে তদন্ত চলছে, তা তীব্র বৈষম্যমূলক মনোভাবের পরিচয় দেয়।
মুখপাত্র বলেন, এই ধরনের তদন্ত ‘বিদেশি সহায়তা’ ধারণাকে অতিরঞ্জিতভাবে প্রয়োগ করে। এতে রয়েছে অস্পষ্ট প্রক্রিয়া এবং পর্যাপ্ত প্রমাণের অভাব। এগুলো মূলত ‘ন্যায্য প্রতিযোগিতা’র আড়ালে লুকানো সুরক্ষা নীতির উদাহরণ।
মন্ত্রণালয় মনে করিয়ে দিয়েছে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় ২০২৫ সালের জানুয়ারিতে আইনি তদন্তের মাধ্যমে প্রমাণ করেছে—ইউরোপীয় ইউনিয়নের এই প্রক্রিয়া বাণিজ্য ও বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মুখপাত্র বলেন, ‘ভুল সংশোধন না করে, ইইউ আরও ভুল পথে এগোচ্ছে।’
চীনের সবুজ শিল্প, বিশেষ করে বায়ুশক্তি প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু প্রতিক্রিয়ায় ইতিবাচক অবদান রাখছে। এটি পূর্ণ বাজার প্রতিযোগিতার ওপর নির্ভরশীল। চীন সবসময় সংলাপ ও পরামর্শের মাধ্যমে সমস্যার সমাধান চায় এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়গুলোর রাজনৈতিকীকরণের বিরোধী বলেও জানান মুখপাত্র।
চীন এই ঘটনা পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে চীনা কোম্পানির বৈধ অধিকার রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া
চীনা বায়ুশক্তি প্রতিষ্ঠানে ইউরোপিয়ান কমিশনের তদন্তে চীনের তীব্র অসন্তোষ
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.