Wednesday, June 10, 2026
Live

চীনা বৈদ্যুতিক গাড়ির দাম নিয়ে সমঝোতায় চীন-ইইউ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনা বৈদ্যুতিক গাড়ির দাম নিয়ে সমঝোতায় চীন-ইইউ
জানুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক : চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চীনা কোম্পানির রপ্তানিকৃত বৈদ্যুতিক যাত্রীবাহী গাড়ির জন্য মূল্য অঙ্গীকার (প্রাইস আন্ডারটেকিং) সংক্রান্ত সাধারণ দিকনির্দেশনা দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগের লক্ষ্য হলো আরও বাস্তবসম্মত, লক্ষ্যভিত্তিক ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সংক্রান্ত উদ্বেগগুলোর সমাধান করা। বিবৃতিতে উল্লেখ করা হয়, পারস্পরিক সম্মানের ভিত্তিতে চীন ও ইইউ একাধিক দফা আলোচনা করেছে, যাতে চীন-ইইউ শীর্ষ সম্মেলনের ঐকমত্য বাস্তবায়ন করা যায় এবং চীনা বৈদ্যুতিক গাড়ি নিয়ে ইইউর চলমান অ্যান্টি-সাবসিডি মামলার যথাযথ সমাধান সম্ভব হয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার ইউরোপীয় কমিশন মূল্য অঙ্গীকার প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এতে ন্যূনতম আমদানি মূল্য, বিক্রয় চ্যানেল, ক্রস-কম্পেনসেশন এবং ভবিষ্যতে ইইউতে বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ঐশী/ফয়সল তথ্য ও ছবি : সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.