Wednesday, June 10, 2026
Live

চীনা ভাষা দিবস উপলক্ষে ঢাবিতে হয়ে গেল চীনা ডাবিং প্রতিযোগিতা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীনা ভাষা দিবস উপলক্ষে ঢাবিতে হয়ে গেল চীনা ডাবিং প্রতিযোগিতা

ঢাকা, এপ্রিল ১২: আন্তর্জাতিক চীনা ভাষা দিবস-২০২৬-কে সামনে রেখে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশে হয়ে গেলো চীনা চলচ্চিত্র ও নাটকের ডাবিং প্রতিযোগিতা। ‘কণ্ঠের গভীরে’ শিরোনামে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে ১১টির মধ্যে তিনটি দল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করে। পুরস্কার তুলে দেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লি শাওপেংসহ সম্মানিত বিচারকমণ্ডলী।

প্রতিযোগিতায় দীর্ঘ বাছাইয়ের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং শান্ত মারিয়াম-হোংহ্য কনফুসিয়াসের মোট ২৪টির মধ্যে ১১টি দল জায়গায় করে নেয় চূড়ান্ত পর্বে। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই চীনা চলচ্চিত্র ও টিভি নাটকের ডাবিং প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল চীনা ভাষার সৌন্দর্য, ধ্বনি ও সংস্কৃতিকে গভীরভাবে অনুভব করা।

অনুষ্ঠানে অতিথি চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লি শাওপেং ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা সিয়াওইয়ান-সহ, ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ইয়াং হুই। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ৫ জন চীনা বিচারক।

প্রতিযোগিতায় নগদ অর্থ এবং সনদ পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত বিজয়ীরা বলেন, ভবিষ্যতে যেনো এমন আয়োজন অব্যাহত থাকে। এদিকে, এমন আয়োজন বাংলাদেশের মানুষের জন্য চীনা ভাষাকে জানা এবং চলচ্চিত্রকে আরও কাছ থেকে জানানোর সুযোগ মনে করেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলরের পাশাপাশি উপস্থিতরা।

লি শাওপেং বলেন, ‘চীনা ভাষা, সংস্কৃতি এবং চলচ্চিত্রকে আরও কাছ থেকে জানার সুযোগ এটি। এ প্রতিযোগিতা চীনা ভাষাকে আরও ভালোভাবে শেখার একটি প্লাটফর্ম। আমি মনে করি এর মাধ্যমে চীনা ভাষা শেখায় আগ্রহী হবেন বাংলাদেশের তরুণরা।’

ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ইয়াং হুই বলেন, ‘আপনি জানেন, এপ্রিলের ২০ তারিখ আন্তর্জাতিক চীনা ভাষা দিবস। দিবসটিকে কেন্দ্র করে এমন আয়োজন দারুণ বিষয়। নতুন আয়োজন দু’দেশের জন্য খুবই ভালো বিষয়। দু’দেশের মূল্যবোধ, সংস্কৃতিকে ভাগাভাগি করার সুযোগ এটি।’

ডাবিং প্রতিযোগিতার এই আয়োজনকে সত্যিকার অর্থে চীনা ভাষা শেখার সুযোগ মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল।

অনুষ্ঠানে ৫টি দল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, ৩টি দল তৃতীয় পুরস্কার, ২টি দ্বিতীয় পুরস্কার এবং একটি দল প্রথম পুরস্কার অর্জন করেছে। এ ছাড়া প্রশিক্ষকদের জন্য ছিল বিশেষ পুরস্কার। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের চীনা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়বে এবং দু’দেশের সাংস্কৃতিক সম্পর্ক হবে জোরদার।

লুৎফর/ সাকিব

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.